আগামী জুনে হাওড়া ময়দান-সেক্টর ফাইভ মেট্রো

২০২৩ সালের পুজোর আগে পরে করেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের সম্পূর্ণ পরিষেবা মিলবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজ শুরু হয়েছে অনেক আগেই। কার্যত বাম জমানায়। কিন্তু নির্মাণ শুরুর ১৩ বছর পরেও সেই প্রকল্পের কাজ শেষ হয়নি। বদলেছে তাঁর গতিপথ, বার বার নেমেছে টানেল নির্মাণের ক্ষেত্রে ধস। তাই বার বার পিছিয়েছে কাজ শেষের লক্ষ্যমাত্রা। যদিও প্রকল্পের একাংশে ইতিমধ্যেই ট্রেন চলতে শুরু করে দিয়েছে, নিত্যদিন চলছে যাত্রী পরিবহণও। এবার সামনে এল প্রকল্পের সামগ্রিক অংশ কার্যকারিতার সময়সীমা। মুখ খুলেছেন ইস্ট ওয়েস্ট মেট্রো(East West Metro) কর্তৃপক্ষ। তাঁরা জানিয়েছেন, ২০২৩ সালের জুন মাসের মধ্যেই ধর্মতলা ও শিয়ালদার মধ্যে কাজ শেষের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। সেই হিসাবে মনে করা হচ্ছে আগামী বছরের পুজোর আগেই হাওড়া ময়দান(Howrah Maidan) থেকে সেক্টর ফাইভ(Sector 5) পর্যন্ত পূর্ণ পথেই ইস্ট ওয়েস্ট মেট্রোর দৌড় শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে এক ধাক্কায় অনেকটাই যাত্রী বেড়ে যাবে এই মেট্রো প্রকল্পে।

কলকাতার বুকে অফিস বাড়ির চাপ কমাতে ও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ টানতে বাম জমানাতেই সল্টলেকে সেক্টর ফাইভের নির্মাণ শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথমবার রেলমন্ত্রী ছিলেন তখনই তিনি সেক্টর ফাইভকে শিয়ালদা(Sealdha Station) ও হাওড়ার(Howrah Station) সঙ্গে যুক্ত করতে ইস্ট ওয়েস্ট মেট্রো রেল প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু দীর্ঘ প্রায় এক দশক বাদে এই প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় ২০০৯ সালে। গঙ্গার নীচ দিয়ে পাতালপথে মেট্রো নিয়ে যাওয়ার এই পরিকল্পনা কার্যত দেশের মধ্যে প্রথম। ইতিমধ্যেই সেই প্রকল্পের কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছে। সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত অংশে যাত্রী পরিবহণের কাজ শুরু হয়ে গিয়েছে। চলতি বছরের পুজোর পরেই হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত যাত্রী পরিবহণের কাজ শুরু হয়ে যাবে। খালি আটকে আছে ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত অংশের কাজ। সেই কাজ শেষ হয়ে গেলেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সম্পূর্ণ অংশে মেট্রো দৌড় দেবে।

ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের নির্মাণের সঙ্গে জড়িত কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের তরফে জানানো হয়েছে ২০২৩ সালের জুন মাসের মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ওই সময়ের পরে রেলওয়ে সেফটি বোর্ডের ছাড়পত্র মিলবে। তাই মনে করা হচ্ছে ২০২৩ সালের পুজোর আগে পরে করেই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের সম্পূর্ণ পরিষেবা পাবেন কলকাতা ও শহরতলির বাসিন্দারা। এই প্রকল্প পুরোপুরি চালু হয়ে গেলে হাওড়া, ধর্মতলা, শিয়ালদা এক লাইনে জুড়ে যাবে। ফলে হাওড়া ও শিয়ালদা থেকে যে সব যাত্রী নিত্যদিন কলকাতা ও সল্টলেকে যাতায়াত করেন তাঁদের ভোগান্তি অনেকটাই কমে যাবে। যাতায়াতে সময়ও বাঁচবে।

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তে যাত্রীরা

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

বেসরকারি স্কুল থেকে প্রায় দু’কোটি টাকা উদ্ধার! মিলল কন্ডোমও

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর