কলকাতায়ও নিপার থাবা, বেলেঘাটা আইডিতে ভর্তি সংক্রমিত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেলেঘাটা আইডি হাসপাতালে কেরল ফেরত শ্রমিকের নিপা ভাইরাস শনাক্ত। মঙ্গলবারই তাঁকে আইডি ভর্তি করা হয়েছিল। সম্প্রতি কেরল থেকে ফিরেছেন ওই শ্রমিক। ঘটনায় এবার নিপা আতঙ্ক ছড়িয়েছে বাংলায়।  

জানা গিয়েছে, আক্রান্ত ২৬ বছর বয়সী শ্রমিক বর্ধমানের বাসিন্দা। জ্বর, গা-হাত-পা-গলায় ব্যথা, পা ফোলা, গা-বমি ভাবের উপসর্গ নিয়ে ফিরেছিলেন কেরলের এরনাকুলাম থেকে। ঝুঁকি না নিয়ে তাঁকে ভর্তি করা হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। রামমোহন ব্লকের একাংশে তাঁকে আইসোলেশনে রেখে চিকিৎসা চলছিল। নিপা ভাইরাস সন্দেহে মঙ্গলবার তাঁকে স্থানান্তর করা হয় আইডি-তে।

ন্যাশনাল মেডিক্যাল সূত্রে খবর, ওই যুবকের প্রথম জ্বর আসে সেপ্টেম্বরের ৪ তারিখে। দু’ দিন কেরালার এরনাকুলাম হাসপাতালে ভর্তি থাকার পর রাজ্যে ফিরে আসেন। ১০ তারিখ ফের জ্বর আসায় ১১ তারিখ তাঁকে ভর্তি করা হয় ন্যাশনালে।

প্রসঙ্গত, কেরলে ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে নিপা ভাইরাস। ‘নিপা অ্যালার্ট’ জারি করা হয়েছে কোঝিকোড়ে। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের সকলের নিপা টেস্ট করানো হচ্ছে। কেরালার স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই উদ্যোগ নিয়ে সমগ্র পরিস্থিতির ওপর নজর রেখেছে।

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম