সংসারের আয় কত, তা দেখেই ইস্যু হবে রেশন কার্ড

যখনই কারও নামে নতুন রেশন কার্ড ইস্যু করা হবে তখনই সেই ব্যক্তি বা মহিলা বা শিশুর পরিবারের আর্থিক মাপকাঠি যাচাই করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একসময় রেশন কার্ড(Ration Card) ছিল নাগরিকত্বের(Citizenship) প্রমাণ। পরে তা দেখিয়ে ভোটদান করার রীতিও চালু হয়। কিন্তু এবার থেকে সেই রেশন কার্ড ইস্যু করার ক্ষেত্রে মাপকাঠি হিসাবে গণ্য করা হবে পরিবারের আয়কে(Family Income)। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প(National Food Security Project) ও ১ নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের কার্ড পাওয়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত আর্থিক মাপকাঠি রয়েছে। রেশন কার্ডের জন্য আবেদন করার সময় নির্দিষ্টভাবে কিছু বিষয় উল্লেখ করতে হয়, তবেই মেলে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প ও ১ নম্বর রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের কার্ড। কিন্তু এবার রাজ্যের খাদ্য দফতর(State Food Department) সিদ্ধান্ত নিয়েছে, যখনই কারও নামে নতুন রেশন কার্ড ইস্যু করা হবে তখনই সেই ব্যক্তি বা মহিলা বা শিশুর পরিবারের আর্থিক মাপকাঠি যাচাই করা হবে। পারিবারিক দারিদ্র্য সংক্রান্ত আর্থিক মাপকাঠি উল্লেখ করা হলে তদন্ত করে ঠিক করা হবে তিনি রেশন কার্ড পাওয়ার যোগ্য কিনা। যদি পারিবারিক আর্থিক অবস্থার তথ্য গোপন করে কার্ড নেওয়ার অভিযোগ জমা পড়ে তাহলে সেই অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্তত এমনটাই জানা গিয়েছে রাজ্য খাদ্য দফতর সূত্রে।

বাংলায় এখন জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্প ও ১ নম্বর রাজ্য সুরক্ষা প্রকল্পের কার্ডের ক্ষেত্রে সাধারণ খাদ্যেশস্যের বরাদ্দ মাসে মাথাপিছু ৫ কেজি। ২ নম্বর রাজ্য প্রকল্পের ক্ষেত্রে তা ২ কেজি। কয়েক মাস ধরে বিভিন্ন ব্য‌বস্থা নিয়ে সক্রিয় রেশন কার্ডের সংখ্যা অনেকটা কমিয়েছে রাজ্যের খাদ্যদফতর। তাই রাজ্যে এখন চালু থাকা রেশন কার্ডের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮ কোটি ৯৮ লক্ষ। যদিও গত বছর আগস্টে তা ছিল প্রায় সাড়ে ১০ কোটি। রাজ্যের স্বাস্থ্যদফতরের পোর্টালের মাধ্যমে মৃত রেশন গ্রাহকদের চিহ্নিতকরণ, টানা রেশন না তোলা প্রভৃতি কারণে বহু কার্ড ‘ব্লক’ করে দেওয়া হয়েছে। ব্লক কার্ডে খাদ্য বরাদ্দ বন্ধ থাকায় সরকারের আর্থিক সাশ্রয় হচ্ছে। খাদ্যে ভর্তুকি দিতে বছরে ৮ হাজার কোটি টাকার বেশি খরচ হয়। এবার সেই খরচ কিছুটা কমেছে। একই সঙ্গে রেশন দোকান থেকে রেশন তোলার সময় ৯৮ শতাংশ লেনদেনেই এখন গ্রাহকের আধার নম্বর ও ই-পস যন্ত্রে আঙুলের ছাপ ব্যবহার করা হচ্ছে। মূলত অনলাইনেই সেগুলি যাচাই করা হচ্ছে।

যে অল্প সংখ্যক গ্রাহকের যাচাই বিশেষ কারণে হচ্ছে না তাঁরা খাদ্যশস্য পেয়েছেন কি না সে-ব্যাপারে পরে তাঁদের সঙ্গে খাদ্যদফতর যোগাযোগ করছে। তবে অল ইন্ডিয়া ফেয়ার প্রা‌ইস শপ ডিলারস ফেডারেশনের অভিযোগ, আধার যাচাইয়ের কড়াকড়িতে বহু বৈধ রেশন গ্রাহক খাদ্য পাচ্ছেন না। তাঁরা যাতে সরকারের কাছে সরাসরি বিষয়টি জানাতে পারেন তার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। কিন্তু এখন যেভাবে নতুন রেশন কার্ড ইস্যুর ক্ষেত্রে পারিবারিক আয়ের মাপকাঠি তুলে ধরা হচ্ছে তাতে মনে করা হচ্ছে আগামী দিনে রাজ্যে রেশন গ্রাহকদের সংখ্যা ও কার্ড দুইই কমবে ভালো পরিমাণে।

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

ঘাসের উপর জোড়াফুল অতীত, কমিশনের নির্দেশে কী প্রতীক পেলেন মমতা-ঋতব্রতরা?

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর