Loading live market data...
Loading active stocks...
Connecting...

নিম্নমুখী করোনার গ্রাফ, বন্ধ করে দেওয়া হল এনআরএসের কোভিড ইউনিট

রাজ্যে নিম্নমুখী করোনার গ্রাফ। তাই আরও একটি সরকারি হাসপাতালে বন্ধ করে দেওয়া হল কোভিড ইউনিট

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে নিম্নমুখী করোনার গ্রাফ। তাই আরও একটি সরকারি হাসপাতালে বন্ধ করে দেওয়া হল কোভিড ইউনিট। নীলরতন সরকার হাসপাতাল ওরফে এনআরএসে বন্ধ করে দেওয়া হল কোভিড কেয়ার ইউনিট। রাজ্যে ক্রমশ করোনার দৈনিক সংক্রমণ কমছে। তাই শুধুমাত্র কোভিড কেয়ার ইউনিট খুলে বাকি চিকিৎসা ব্যাহত করতে চাইছে না স্বাস্থ্য দফতর। সেই বিষয়ে চিন্তাভাবনা করেই এনআরএসে বন্ধ করে দেওয়া হচ্ছে কোভিড কেয়ার ইউনিট।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সেই জায়গায় ফের চালু হবে চেষ্ট মেডিসিন বিভাগ। এতদিন ওই বিভাগটি বাড়ি ভাড়া নিয়ে অন্য জায়গায় চালানো হচ্ছিল। কিন্তু ৩১ শে ডিসেম্বর সেই বাড়ির ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এই বিষয়ে বাড়ির মালিক জানিয়ে দেন, চুক্তি আর নবীকরণ করা হবে না। তাই কোভিড কেয়ার ইউনিট আপাতত বন্ধ করে চেস্ট মেডিসিন বিভাগটি ফের ফিরে আনা হচ্ছে এনআরএস হাসপাতালে। এর আগেও কলকাতার একাধিক সরকারি হাসপাতাল থেকে কোভিড কেয়ার ইউনিট বন্ধ করে দেওয়া হয়।

জেলাতেও মাত্র একটি কোভিড কেয়ার ইউনিট রেখে বাকি হাসপাতাল গুলি পুরানো পরিষেবা ফেরাতে নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দফতর। এদিকে ওমিক্রন আতঙ্কের মাঝে বড় সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। গত সোমবারই ঘোষণা করা হয়েছে, বেলেঘাটা আইডিকে ওমিক্রন চিকিৎসায় নোডাল হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও রাজ্যের সাত বেসরকারি হাসপাতালকে ওমিক্রনের চিকিৎসার জন্য চিহ্নিত করা হয়েছে। যার মধ্যে রয়েছে আমরির তিনটি শাখা, অ্যাপোলো, ফর্টিস, উডল্যান্ডস, বেলভিউ, CMRI ও চার্নক।

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর