সুখবর, শনি ও রবিবার বাড়ছে মেট্রোর সংখ্যা

প্রাক পুজো উপলক্ষে বাড়তি মেট্রো চালানোর পাশাপাশি পুজোর সময়েও অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির প্রাণের উ‍ৎসব দুর্গাপুজোর (Durgapujo)  বাকি আর এক মাস। পুজো মানেই চুটিয়ে বাজার করা। নতুন পোশাক কেনা। সেই সঙ্গে ঘরের টুকিটাকি জিনিসও সংগ্রহ করা। ইতিমধ্যেই গড়িয়াহাট (Gariahat), হাতিবাগানের (Hatibagan) হকার্স মার্কেটে (Hawkers Market) যেমন পুজোর পোশাকের পশরা সাজিয়ে বসেছেন ক্রেতারা, তেমনই বড়-বড় মার্কেট (Market) ও শপিং মলও (Shopping Mall) সেজে উঠেছে। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে পুজোর কেনাকাটা সারতে পারে তার জন্য চলতি সপ্তাহ থেকেই শনি (Saturday)ও রবিবার (Sunday) বাড়তি মেট্রো পরিষেবা (Metro Service) চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ (Metro Authority)।

বুধবার মেট্রো সূত্রে জানা গিয়েছে, উৎসবের মরশুমে (Festive Season) বাড়তি যাত্রীদের কথা মাথায় রেখে শনি ও রবিবার বাড়তি মেট্রো (Metro Service) চালানো হবে। আগামী শনিবার থেকেই বাড়তি এই পরিষেবা চালু হবে। এবার থেকে শনিবার সারা দিনে ২৩৪টির বদলে ২৮২টি মেট্রো চলবে। আর রবিবার কবি সুভাষ (Kavi Subhash) থেকে দক্ষিণেশ্বর (Dakshineswar) রুটে ১৬৪টি মেট্রো চালানো হবে। বর্তমানে রবিবার ছুটির দিন হওয়ায় ১৩০টি মেট্রো চলে। তবে মেট্রোর সংখ্যা বাড়লেও সময়সীমা বাড়ছে না। বরং মেট্রো চালানোর মধ্যে ব্যবধান কমানো হবে।

প্রাক পুজো উপলক্ষে বাড়তি মেট্রো চালানোর পাশাপাশি পুজোর সময়েও অতিরিক্ত মেট্রো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। সপ্তমী থেকে নবমীর দিন পর্যন্ত ওই পরিষেবা চালানো হবে। পুজো উপলক্ষ্যে সারারাত ট্রেন না চালালেও ট্রেন চালানোর ক্ষেত্রে সময়ের ব্যবধান কমিয়ে আনা হবে। করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত দু’বছর ধরে পুজোমণ্ডপে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ ছিল। কিন্তু চলতি বছরে সেই বিধিনিষেধ না থাকায় এবার কলকাতা ও শহরতলীর পুজোমণ্ডপগুলিতে ভিড় উপচে পড়বে বলেই মনে করছেন মেট্রো কর্তারা।  

দ্বিতীয় টেস্ট: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের (বিপক্ষ শ্রীলঙ্কা)

রংপুরে হিন্দু পরিবারে ভয়াবহ হত্যাকাণ্ডের অভিযোগ, বন্ধ বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার

তীব্র গরমের পর ফের নিম্নচাপের চোখরাঙানি, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! নিখোঁজ ২২ জন নাবিক, চলছে তল্লাশি

গণেশমূর্তি নিয়ে শোভাযাত্রায় ভয়াবহ বিপর্যয় মুম্বইয়ে, কাঠামো ভেঙে মৃত ২, আহত ৫

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল টোকিও, আহত ২৩

সেকেন্ড হ্যান্ড জিনিস কিনছেন? বাস্তু মতে এই ৫ সামগ্রী বাড়িতে আনার আগে সাবধান

আজকের রাশিফল: ছুটির দিনেই বদলে যাবে ভাগ্য, পাওনা টাকা হাতে আসবে

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার