মহেশতলায় নার্সের রহস্যমৃত্যু, বাড়ির অদূরেই উদ্ধার দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি : মহেশতলায় নার্সের রহস্যমৃত্যু। বাড়ির কাছে গলিতে অচৈতন্য অবস্থায় দেহ উদ্ধার। বিদ্যাসাগর হাসপাতালে (Vidyasagar Hospital)  নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা। মৃতার নাম শিল্পী বিবি। মহেশতলা (Maheshtala) পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি।

জানা গিয়েছে, মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে স্বামীর সঙ্গে থাকতেন তিনি। শনিবার গভীর রাতে হয়ে যাওয়ার পরেও বাড়ি না ফেরায় খুঁজতে বের হন তাঁরা স্বামী। এলাকায় রাস্তার মধ্যে অচেতন  অবস্থায় মহিলাকে পড়ে থাকতে দেখা যায়। বাড়ি গলির কাছেই ওই মহিলাকে পড়ে থাকতে দেখতে পান তাঁর স্বামী। এরপর স্থানীয়দের নিয়ে দ্রুত বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই পুলিশে খবর দেন স্বামী। খবর পেয়েই তাড়াতাড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। মৃতা মহিলা নার্সের কাজ করতেন বলে জানা গিয়েছে। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।

ইতিমধ্যে তদন্তকারীরা মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে। স্ত্রীকে তিনি শেষ কখন দেখেছন, কখন শিল্পী বাইরে বের হয়েছিলেন সব বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। যে বাড়ির সামনে মৃতদেহ পড়েছিল সেই বাড়ির মালিককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর স্ত্রীকে খুন করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন স্বামী। কিন্তু কে বা কারা তাঁর স্ত্রীকে খুন করেছেন সেই বিষয়ে এখনো কিছু বলতে পারেননি। মৃতার কাজের জায়গাতে গিয়েও খোঁজ খবর করার কথা ভাবছে পুলিশ। সেখানেও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!

ধনতেরাসকে কেন ‘ধন ত্রয়োদশী’ বলা হয়? জানুন এই নামকরণের রহস্য!

বাতের ব্যথায় ওষুধও ব্যর্থ? রিউমাটয়েড আর্থ্রাইটিসে মিলবে সমাধান!

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক