খাস কলকাতায় ১৭ তলা থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুকুন্দপুরের অভিজাত বহুতল আবাসনে মিলল বৃদ্ধের মৃতদেহ। মৃতের নাম রঞ্জন বোস। রবিবার দক্ষিণ কলকাতার বাইপাস সংলগ্ন একটি অভিজাত আবাসনের ১৭ তলা থেকে পড়ে যান ওই বৃদ্ধ। নিরাপত্তারক্ষীরা হঠাৎ ধপাস করে আওয়াজ পেয়ে বাইরে এসে দেখেন ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে নীচে। তারপর পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে এসে পুলিশ ওই বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করে।

জানা গিয়েছে , অবসরপ্রাপ্ত এই বৃদ্ধের স্ত্রী আরবিআই-তে চাকরি করেন এবং মেয়ে থাকেন দিল্লিতে। তবে, এদিন সকালে বৃদ্ধের স্ত্রী ফ্ল্যাটে ছিলেন না। দিল্লিতে গিয়েছেন মেয়ের কাছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ওই বৃদ্ধ ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।পুলিশ ওই ব্যক্তির বাড়িতে গিয়েও জিজ্ঞাসাবাদ করেছে। ইতিমধ্যেই ওই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে পুরো বিষয়টিই এখনও তদন্তের অধীনে।

দক্ষিণ কলকাতার ওই আবাসনের এক আধিকারিক জানিয়েছেন, ‘ রবিবার সকালে সিকিউরিটির থেকে খবর আসে আবাসনের ১৭ তলা থেকে একজন বৃদ্ধ পড়ে গিয়েছে। তারপর সেখানে গিয়ে দেখা যায় ওই বৃদ্ধ রক্তাত্ব অবস্থায় পড়ে রয়েছে। এই পুরো বিষয়টি রঞ্জন বাবুর পরিবারকে খবর দেওয়া হয়েছে।’ এই পুরো ঘটনাটি নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে আবাসনের অন্যান্য বাসিন্দাদের। তবে যতক্ষণ না তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ বৃদ্ধের মৃত্যুর কারণ নিয়ে কোন মন্তব্য করবে না পুলিশ।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু