মমতার হাত শক্ত করতে হবে, কলকাতায় এসে বললেন ওমর আবদুল্লা

Share:

নিজস্ব প্রতিনিধি: দিদিকে ভয় পেয়েছে। তাই এই রকম আচরণ করছে বিজেপি।এটাকে কে অস্বীকার করতে পারে, উনি যেভাবে প্রতিদিন বিজেপির মোকাবিলা করছেন। উনার বিরুদ্ধে সমস্ত এজেন্সিকে লাগানো হয়েছে। উনার বাহাদুরির কোন তুলনা হয় না।এখন আমাদের দিদির হাত শক্ত করতে হবে। যাতে বাংলায় বিজেপির এন্ট্রি না হয়। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ(Omar Abdullaha) কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)আন্দোলন প্রসঙ্গে এই মন্তব্য করেন।অজিত পাওয়ারের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন ,গভীর দুঃখের বিষয় যে বারাবাতিতে বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ার সমাধিস্থ হয়েছেন।

আমি অজিত পাওয়ারকে তখন থেকে চিনি যখন আমি মুম্বাইয়ে কলেজে পড়তাম। যখন শরৎ পাওয়ার রাজনীতির মধ্য গগনে তখন তিনি রাজনীতিতে আসেন। যারা তাঁকে চেনেন এবং যারা তার কাজ করার ধরন জানেন, তাঁরা প্রত্যেকে বলবেন,তিনি একজন দক্ষ প্রশাসক, এবং সৎ রাজনীতিবিদ। আমার এবং আমার বাবার তরফ থেকে ওনার এবং উনার পরিবারকে সমবেদনা জানাই। ওনাদের পরিবারের পাশে সর্বদা আছি।বিমান দুর্ঘটনার কারণবা বিভিন্ন কারণ থাকতে পারে।প্রত্যেকটি দুর্ঘটনা ভিন্ন। সমালোচনা করা উচিত নয়। আবহাওয়া খারাপ থাকতে পারে, যান্ত্রিক ত্রুটি থাকতে পারে। তদন্ত করে দেখতে হবে। কার মৃত্যু কোথায় লেখা আছে কেউ জানে না। সেটা একমাত্র উপরওয়ালাই জানে। ওই ওই বিমানে যারা মারা গেছেন তাদের জন্যও তিনি শোক জ্ঞাপন করেন।

বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের অখিলেশের মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন,এই বক্তব্য ওনার দিক থেকে ঠিকই আছে। এখন বাংলায় মমতা দিদি বিজেপির মোকাবিলা করছেন। দেশের নির্বাচনে এখন সাড়ে তিন বছর বাকি আছে। ততদিনে আমরা বসে ঠিক করে নেবো কি ভাবে বিজেপির মোকাবিলা করতে হবে। এখন আমাদের দিদির হাত শক্ত করতে হবে। যাতে বাংলায় বিজেপির এন্ট্রি না হয়। বিজেপির বেশি প্রার্থী যাতে হেরে যায়। মমতার বিজেপির বিরুদ্ধে আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন,এটাকে কে অস্বীকার করতে পারে, উনি যেভাবে প্রতিদিন বিজেপির মোকাবিলা করছেন। উনার বিরুদ্ধে সমস্ত এজেন্সিকে লাগানো হয়েছে। দিদিকে ভয় পেয়েছে। তাই এই রকম আচরণ করছে বিজেপি। উনার বাহাদুরির কোন তুলনা হয় না। আজ থেকে নয় ক্ষমতায় আসেননি যখন তিনি ক্ষমতায় আসেননি তখন থেকেই কৃষকদের জমির অধিকার নিয়ে আন্দোলন করেছেন। এর আগে থেকেই দিদিকে লড়াই এর প্রতিমূর্তি হিসাবে দেশ দেখেছে।

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি