কলকাতায় বিদেশ ফেরত দুই তরুণকে ঘিরে ফের ওমিক্রন আতঙ্ক

ফের বাংলায় ওমিক্রন আতঙ্ক। বিদেশ থেকে কলকাতায় ফেরা দুই সন্দেহভাজন তরুণকে নিয়ে উদ্বেগ রাজ্যের চিকিৎসকদের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বাংলায় ওমিক্রন আতঙ্ক। বিদেশ থেকে কলকাতায় ফেরা দুই সন্দেহভাজন তরুণকে নিয়ে উদ্বেগ রাজ্যের চিকিৎসকদের মধ্যে। জানা গিয়েছে, ২ জন বিদেশ ফেরত কিশোর করোনায় আক্রান্ত হয়েছেন। একজনের বয়স ১১ বছর। আরেকজনের বয়স ১৯ বছর। কলকাতা বিমানবন্দরে দুই তরুণের করোনা রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। যার ফলে তখনই দুই তরুণের জিনোম টেস্ট করতে পাঠানো হয়েছে কল্যাণীতে। দুই করোনা আক্রান্ত তরুণের মধ্যে একজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আর একজন নিজের বাড়িতেই রয়েছেন নিভৃতবাসে।

১৯ বছরের এক কিশোর লন্ডন হয়ে দুবাই ফেরেন। কলকাতার আলিপুরের বাসিন্দা ওই তরুণ। কলকাতা বিমানবন্দরেই কোভিড পজিটিভ রিপোর্ট ধরা পড়ায় বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন ওই তরুণ। অপর এক তরুণ যার বয়স ১১ বছর সে বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন ওই বেসরকারি হাসপাতালের তদারকিতেই। ওই তরুণ আবার ভারতীয় বংশোদ্ভূত আদতে সুইডিশ নাগরিক। তাকে বালিগঞ্জে তার বাড়িতেই হোম কোয়ারেনটাইনে রাখা হয়েছে। গত রবিবার সকালে দু’জনেই কলকাতায় নামেন। তখনই নিয়মমাফিক করোনা পরীক্ষা করা হয় দুই তরুণের। যাতে রিপোর্ট পজিটিভ আসে। একই বিমানে কারা ছিলেন খোঁজ চালাচ্ছে প্রশাসন।

দেশে ইতিমধ্যেই ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৫০ পার হয়েছে। কর্ণাটক ও কেরলে নতুন করে আক্রান্ত একাধিক ব্যক্তি আক্রান্ত হয়েছেন করোনার এই নয়া প্রজাতিতে। তবে দেশে ওমিক্রনে সর্বাধিক সংক্রামিতের হার মহারাষ্ট্রে।

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহেই নতুন প্রস্তাব, আমেরিকাকে ৭ শর্ত দিল ইরান

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’