ফের ধুন্ধমার পরিস্থিতি যাদবপুরে,ক্যাম্পাসে ঢুকতেই SFI-এর বিক্ষোভের মুখে ওমপ্রকাশ মিশ্র

Share:

নিজস্ব প্রতিনিধি : নতুন করে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে ঢুকতেই SFI-এর বিক্ষোভের মুখে ওমপ্রকাশ মিশ্র। তার উপর ঝাঁপিয়ে পড়ার মত অবস্থা তৈরি করে SFI-এর দলবল। ঘিরে ধরে ওমপ্রকাশকে। এসএফআইয়ের ছাত্রীরা প্ল্যাকার্ড হাতে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। পাল্টা হুঙ্কার ছাড়েন ওমপ্রকাশ মিশ্র।ধুন্ধুমার পরিস্থিতি যাদবপুরে।

যাদবপুর ঘটনার ৯ দিন অতিক্রান্ত হয়েছে।এমন আবহে ফের বিশ্ববিদ্যালয়ে চত্বরে প্রবেশ করেই বিক্ষোভের মুখে পড়লেন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র।অধ্যাপকের অভিযোগ, এসএফআইয়ের ছাত্রীরা প্ল্যাকার্ড হাতে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন, স্লোগানও দিতে থাকেন।এরপরেও মাথা ঠান্ডা রেখে রীতিমতো হাতজোড় করে অফিসে ঢোকেন তিনি। তারপরই অধ্যাপকের অফিসের সামনে প্ল্যাকার্ড হাতে বসে পড়েন ছাত্রীরা। এসব দেখে পাল্টা হুঙ্কার দেন ওমপ্রকাশ। তিনি এসএফআইয়ের উদ্দেশ্যে বলেন, ‘এভাবে তাঁকে ভয় দেখানো যাবে না। আমি কাউকে ভয় পাই না।’

উল্লেখ্য,গত শনিবার(পয়লা মার্চ)উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ধাক্কাধাক্কিতে চোট পান খোদ শিক্ষামন্ত্রী। সকাল থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে অশান্তি তৈরির চেষ্টা শুরু করে বাম ছাত্ররা। বেলার দিকে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে।যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিসেও ব্যাপক ভাঙচুর শুরু হয়।এমনকী অগ্নিকাণ্ডেরও ঘটনা ঘটে।ঘটনাস্থলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পৌঁছোতেই তার গাড়ির চাকার হাওয়া খুলে নেওয়া হয় বলে অভিযোগ ওঠে। জখম হন যাদবপুরের দুই ছাত্র। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পড়ুয়াদের হাতে লাঞ্চিত  হন। এই ঘটনায় তিনিও জখম হয়েছিলেন। তখন থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। গতকাল রবিবার অফিস থেকে ছাড়া পেয়েছেন তিনি। ঘটনার পর থেকে পেরিয়েছে ৯ দিন। যাদবপুর থানায় এফআইআর হয়েছে। জল গড়িয়েছে কলকাতা হাই কোর্ট পর্যন্ত। এসবের মাঝেই আজ, সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি বৈঠক হওয়ার কথা। তার আগে এদিন বেলা ১২ টা নাগাদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পৌঁছন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র। তখনই ক্যাম্পাসে ঢুকেই বিক্ষোভের মুখে পড়েন তিনি। ছাত্রীরা প্ল্যাকার্ড হাতে তাঁর পথ আটকায়।

এগরোল-চাওমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার

‘অভিষেকের বাড়ির সামনে হামলার ঘটনায় বিজেপি যুক্ত নয়,’ সাফ জানালেন শমীক

শান্তিপুরের প্রায় ৫০০ বছরের পুরানো চাঁদুনী বাড়ির পুজোয় বাজল নহবৎ

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

স্বাধীনতার পর প্রথম জ্বলল আলো, কালীপুজোর আগে খুশির হাওয়া তারকেশ্বরের এই গ্রামে

কবে ওটিটি-তে মুক্তি পাচ্ছে বক্স অফিস কাঁপানো ‘হনুমান অংশ’? জানুন তারিখ

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?