ধনতেরাসের দিনেই বিস্ফোরণে উড়ে গেল যুবকের হাত

পানিহাটির বিস্ফোরণের অভিঘাতে কেঁপে ওঠে গোটা এলাকা। যে যুবকের হাত উড়ে গিয়েছে তার নাম জিতেন্দ্র গুপ্ত। ঝলসে গিয়েছে শরীরের একাংশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালিপুজো এখনও ২ দিন বাকি। তার আগেই অবশ্য গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে রাতের দিকে কলকাতা ও শহরতলির বুকে অকাতরে শব্দবাজি ফাটানো হচ্ছে। কিন্তু শুক্রবার সকালে উত্তর শহরতলির পানিহাটির(Panihati) বাসিন্দারা ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি তাঁদের এলাকায় এদিন কী ভয়ানক ঘটনা ঘটতে চলেছে। এদিন সকাল সাড়ে ১০টা-পৌনে ১১টা নাগাদ হঠাৎই প্রবল বিস্ফোরণের(Blast) আওয়াজ শুনতে পান পানিহাটি পুরসভার তেজপাল এলাকা এলাকার বাসিন্দারা। দেখা যায় একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে ও সেই বিস্ফোরণের তীব্রতায় আশেপাশের বাড়ির দরজা-জানলার কাঁচ ভেঙে পড়েছে। কিছু কিছু বাড়ির দেওয়ালে ফাটলও ধরেছে। সব থেকে মারাত্মক দৃশ্য ছিল, যে বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেটির একাংশ তো ধসে গিয়েইছে সেই সঙ্গে ভিতর থেকে ভেসে আসছে গোঙানির শব্দ। বাসিন্দাদের একাংশ উঁকি মেরে দেখেন, ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে সেই বাড়ির বাসিন্দা এক যুবক(Youth)। একটা হাত কার্যত উড়ে(Hand Lost) গিয়েছে। ঝলসে গিয়েছে শরীরের একাংশ।

জানা গিয়েছে, পানিহাটির বিস্ফোরণের অভিঘাতে কেঁপে ওঠে গোটা এলাকা। যে যুবকের হাত উড়ে গিয়েছে তার নাম জিতেন্দ্র গুপ্ত। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ওই যুবককে প্রথমে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তার শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে কলকাতার অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার(Khardaha PS) পুলিশ। পুলিশ এসে ক্ষতিগ্রস্ত বাড়িটিতে মজুত থাকা বোমাগুলি(Bombs) উদ্ধার করে নিয়ে যায়। কী ভাবে বিস্ফোরণ, কেন বোমা মজুত করে রাখা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। বোমাগুলি বালির বস্তায় করে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। তবে ওই বাড়িতে বোমা কী ভাবে এল, সেগুলি কেমন বোমা, সে বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন স্থানীয়রা। এই প্রসঙ্গে ওই এলাকার বাসিন্দা তথা খড়দহ শহর তৃণমূলের সভাপতি দিব্যেন্দু চৌধুরী বলেন, ‘অনেক দূর থেকে বিস্ফোরণের আওয়াজ পাওয়া গিয়েছিল। কী হয়েছে দেখতে দৌড়ে আসি। এই এলাকা এমনিতে শান্ত, কোনও ঝুটঝামেলা থাকে না। তা-ও এই ধরনের ঘটনা কীভাবে ঘটল, তা নিশ্চয়ই প্রশাসন খতিয়ে দেখবে।’

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ