অর্পিতার ১ দিনের ইডি হেফাজত

অর্পিতার আগামিকাল সোমবার ফের আদালতে হাজির করা হবে অর্পিতাকে। ওই দিনের আদালতে পেশ করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২১ কোটি ৯০ লক্ষ টাকা ও ৭৬ লক্ষ টাকার গয়না উদ্ধার মামলায় গ্রেফতার করা হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়কে (ARPITA MUKHERJEE)। এই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ২ দিনের ইডি (ED) হেফাজত হয়েছিল। অর্পিতার ১ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত (BANKSHALL COURT)। আগামী সোমবার ফের আদালতে হাজির করা হবে অর্পিতাকে। ওই দিনের আদালতে পেশ করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে।

গ্রেফতারের পর গাড়িতে করে নিয়ে আসার সময় ইডিকে অর্পিতা জানিয়েছিলেন তাঁর অসুস্থ বোধ হচ্ছে। আদালতে পেশ করার আগে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয় জোকা ইএসআই হাসপাতালে। হাসপাতালে ২ ঘণ্টা ধরে তাঁর স্বাস্থ্য পরীক্ষার পরে ওষুধ দিয়ে বলা হয়েছিল, ভর্তির প্রয়োজন নেই। অর্পিতা এদিন বলেন, তাঁর সঙ্গে কারও সম্পর্ক নেই। এমনকি তিনি কোনও রাজনৈতিক দলের সদস্য নন বলেও জানান। এদিন এও বলেন, আইনের ওপর তাঁর আস্থা আছে।

ব্যাঙ্কশাল আদালতে তাঁকে পেশ করা হয় দুপুর আড়াইটা নাগাদ। ৩ টায় শুরু হয় শুনানি। শুনানির সময় ইডির আইনজীবী দাবি করেন, অর্পিতা আসলে পেঁয়াজ। খোসা যতই ছাড়ানো হবে ততই রহস্য উদঘাটন হবে। দাবি, আলিবাবার বাক্সের মত গয়নার বাক্স উদ্ধার হয়েছে। বলা হয়, পার্থ চট্টোপাধ্যায়ের শুভাকাঙ্খী অর্পিতা। পেশ করা হয় সিজার লিস্ট। অর্পিতার আইনজীবী তাঁর জামিনের আবেদন জানান। দুই পক্ষের বক্তব্য শোনার পর বিচারক অর্পিতার জামিনের আবেদন খারিজ করেন। নির্দেশ দেন, ১ দিনের ইডি হেফাজতের। উল্লেখ্য, ২ দিনের ইডি হেফাজতে আছেন পার্থ। তবে তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।  পরবর্তী শুনানি আগামিকাল। প্রসঙ্গত, প্রাক্তন শিক্ষামন্ত্রীর ২ দিনের ইডি হেফাজতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ ইডি। তাঁরা ১৪ দিনের হেফাজতের আবেদন জানিয়েছিল বলে দাবি।

আলিপুর আদালতে ডিমের হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে চড়লেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন