বউবাজারে ফের আতঙ্ক, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের বহুতল বিপর্যয় বউবাজারে। রবিবার ছুটির দিনেই ফিরে এল আতঙ্ক। বউবাজারে ভেঙে পড়ল ঐতিহ্যবাহী পুরনো বাড়ির একাংশ। ভাঙা বাড়ি থেকে ৫ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। তারমধ্যে একজনের আঘাত গুরুতর। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, রবিবার সকালে শ্রীনাথ দাস লেনের ওই বাড়ির সামনের দিকে ঝোলা বারান্দা সহ একটি বড় অংশ আচমকাই উপর থেকে ভেঙে পড়ে। ওই বাড়িটি অনেকদিনের পুরানো হওয়ায়, সেটি সংস্কারের কাজ চলছিল। কাজ চলাকালিনই পুরনো বাড়ির একাংশ ভেঙেছে। বাড়ি সারাইয়ের কাজ করছিলেন ৫ জন। বাড়িটি ভেঙে পড়ার পরে সেখানেই চাপা পড়েন একজন। আহত ব্যক্তি ক্যানিং-র বাসিন্দা বলে জানা গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকলবাহিনী। ভেঙে পড়ে জায়গায় চাপা পড়ে যাওয়া ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, পুরানো বাড়ির একাংশ ভেঙে পড়ার ঘটনায় জখম হয়েছেন আশুতোষ অধিকারী। ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। জানা গিয়েছে, ওই পুরনো বাড়ির সংস্কারের কাজ করছিলেন ৫-৬ জন শ্রমিক। আচমকাই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে রয়েছে কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা, বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল ও বউবাজার থানার পুলিশ। বাড়ির একাংশ কীভাবে ভেঙে পড়ল তা জানার চেষ্টা চলছে।  এর আগেও বাড়ি ভেঙে পড়ার ঘটনা ঘটেছে বউবাজারে। ফলে রবিবার বাড়ি ভেঙে পড়ার পরেই আগের আতঙ্ক ফিরে এসেছিল বউবাজার এলাকায়।

কফিন থেকে ভেসে আসছিল গোঙানো শব্দ, মৃত্যুর ২ দিন পর অলৌকিকভাবে বেঁচে উঠল বৃদ্ধা

করম পুজোর জল আনতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু ছয় শিশুর

মা’কে জীবন্ত পুড়িয়ে মারার অভিযোগ, পুলিশের সামনে নিজেকে ‘ভগবান’ বলে দাবি পিশাচ ছেলের  

জেলবন্দি স্বামীর হয়ে ভোট চাইতে আসরে নামলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর স্ত্রী

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা! JW Marriott-হোটেলে অবাক কাণ্ড

সিঁধ কেটে ঘরে ঢুকে ইট দিয়ে মাথা থেঁতলে গৃহবধূকে খুন! চাঞ্চল্য ফুলিয়ায়

তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ করল সুুপ্রিম কোর্ট

গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’