ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলে আগুন, মৃত ১ মহিলা

শনিবার সকালে মধ্য কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি গেস্ট হাউসে আগুন লাগে। তাতে ১জন মারা যান ও ৩জন ধোঁয়ার জেরে অসুস্থ হয়ে পড়েন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও অগ্নিকাণ্ডের ঘটনা খাস কলকাতার(Kolkata) বুকে। ঘটনার জেরে প্রাণ গেল ১ বাংলাদেশী নাগরিকের। শনিবার সাত সকালে এই ঘটনা ঘটেছে কলকাতার ফ্রি স্কুল স্ট্রিট(Free School Street) এলাকায়। ঘটনায় আরও ৩ জন বাংলাদেশী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে। আগুনের জেরে ওই গেস্ট হাউসের(Guest House) একটা বড় অংশই ক্ষতিগ্রস্থ হয়েছে। দমকলের আধিকারিকদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন(Fire) লাগার ঘটনা ঘটেছে। মন্দের ভালো ঘটনাটি ঘটেছে ভোরের দিকে। তাই মানুষ দ্রুত বেড়িয়ে আসার সুযোগ পেয়েছেন। মাঝ রাতের দিকে হলে বিপদ ও প্রাণহানীর ঘটনা আরও বাড়ত বলেই দমকলের আধিকারিকেরা মনে করছেন। 

জানা গিয়েছে, শনিবার সকালে মধ্য কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের ওই গেস্ট হাউসে আগুন লাগে। ভোর সাড়ে ৪টে নাগাদ আগুনের হলকা প্রথম দেখতে পান পথচারীরা। তাঁরাই চিৎকার চেঁচামেচি করে ওই গেস্ট হাউসের সবাইকে জাগিয়ে তোলেন। ঘটনার সময় ওই গেস্ট হাউসে প্রায় ৩০জন বাংলাদেশী নাগরিক ছিলেন যারা কলকাতায় এসেছিলেন চিকিৎসা করাতে। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে তাঁরা আতঙ্কিত হয়ে বেরিয়ে আসেন। খবর যায় দমকলের পাশাপাশি পুলিশের কাছেও। দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের জেরে ওই গেস্ট হাউসের ১৪টি ঘর সম্পূর্ণ ভাবে ভষ্মীভূত হয়েছে। পরে সেখান থেকেই এক মহিলার দগ্ধ নিথর দেহ উদ্ধার হয়। বছর ৬০ এর সেই মহিলা বাংলাদেশী নাগরিক বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ঘটনার জেরে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন আরও ৩জন বাংলাদেশী নাগরিক। তাঁদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের অবস্থা এখন স্থিতিশীল বলেই জানা গিয়েছে। ঘটনার জেরে পরিদর্শনে যানব কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছে ফরেন্সিক বিভাগ।   

স্নায়ুযুদ্ধের অবসান, দিল্লিতে বাংলাদেশের দূত হিসেবে আসাদের নিয়োগে সম্মতি মোদি সরকারের

ওয়াইডের ইশারা করতেই মেজাজ হারিয়ে আম্পায়ারের দিকে তেড়ে গেলেন শ্রেয়স, তার পর…

নাবালিকা সাইক্লিস্টকে ধর্ষণের অভিযোগে কাজাখস্তানি কোচের বিরুদ্ধে এফআইআর দায়ের

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

লিফটের মধ্যেই প্রস্রাব, গাজিয়াবাদের আবাসনে যুবকের কীর্তি বন্দি সিসি ক্যামেরায়

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় নেই, বয়স হয়েছিল ৭৫

যুগান্তকারী সিদ্ধান্ত TRAI-র, শুধু কলিং ও SMS সুবিধাযুক্ত রিচার্জ প্ল্যান আনার নির্দেশ

 ‘ভাত চুরির’ অপবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে পিটিয়ে মারার ঘটনায় আটক ব্যাঙ্ক কর্মী

সোনার মেয়ে, শ্রীলঙ্কাকে দুরমুশ করে এশিয়ান গেমসে সোনা জিতলেন হরমনপ্রীতরা

বাড়ির ভিতরেই তৃণমূল নেতার স্ত্রীর অগ্নিদগ্ধ দেহ! আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

শেষকৃত্যের জন্য ১৫ হাজার টাকা রেখে একই বাড়িতে আত্মঘাতী দুই বোন, চিঠিতে লিখলেন…

ঐতিহাসিক ম্যাচে ‘দুর্বল’ জাপানকে হারাতে কালঘাম ছুটল শ্রেয়সদের