‘সবুজ’ কলকাতায় যে ১০টি ওয়ার্ডে জিতলেন বিরোধীরা

এই সবুজ দ্বীপের মধ্যে টিম টিম করে জ্বলছে মাত্র ১০টি ওয়ার্ড। এরমধ্যে ৭টি ওয়ার্ডে জিতেছে বিরোধীরা। আর বাকি তিনটিতে নির্দল প্রার্থীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরভোটের গণনা যতই এগিয়েছে ততই পরিস্কার হয়েছে কলকাতায় উঠতে চলেছে সবুজ ঝড়। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কার্যত স্পষ্ট হয়ে যায়। এই সবুজ দ্বীপের মধ্যে টিম টিম করে জ্বলছে মাত্র ১০টি ওয়ার্ড। এরমধ্যে ৭টি ওয়ার্ডে জিতেছে বিরোধীরা। আর বাকি তিনটিতে নির্দল প্রার্থীরা। ভোটের ফল প্রকাশের পরই দুজন নির্দল প্রার্থী অবশ্য জানিয়ে দেন তাঁরা তৃণমূলেই মিশতে চান। ফলে নতুন পুরবোর্ডে বিরোধী বেঞ্চকে কার্যত দূরবীন দিয়ে খুঁজতে হবে তা বলাই বাহুল্য। আসুন দেখে নেওয়া যাক আজকের দিনে কোন কোন ওয়ার্ডে জোড়াফুল ফুটল না। সেখানে বিরোধীরাই জয়ের স্বাদ পেলেন।

রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবারের কলকাতা পুরভোটে কার্যত নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। মাত্র তিনটি ওয়ার্ডে জিততে পেরেছে বঙ্গ বিজেপি, কলকাতা পুরনিগমের ২২, ২৩ ও ৫০ নম্বর ওয়ার্ডে। এরমধ্যে অন্যতম মীনাদেবী পুরোহিত। যিনি ২২ নম্বর ওয়ার্ডে এই নিয়ে ষষ্ঠবার জিতলেন তিনি। পাশের ওয়ার্ডেও ফুটল পদ্ম। ২৩ নম্বর ওয়ার্ডে এই নিয়ে তৃতীয়বার জিতলেন বিজেপির বিজয় ওঝা। আর বিজেপির সবচেয়ে উল্লেখযোগ্য জয় এসেছে ৫০ নম্বর ওয়ার্ডে। বিজেপির টিকিটে প্রথমবার পুরভোটে লড়েই ১ হাজার ৯৩ ভোটে জিতেছেন সজল ঘোষ। প্রাক্তন কংগ্রেস নেতা প্রদীপ ঘোষের ছেলে সজলকে নিয়ে পুরভোটের আগেই জমজমাট নাটক দেখেছিল কলকাতা। তিনি শেষ পর্যন্ত জিতে নিজের ক্যারিশমা দেখালেন।

বিধানসভার মতোই বামফ্রন্ট হতাশাজনক ফল করেছে কলকাতা পুরভোটে। মাত্র দুটি ওয়ার্ডে জিতেছে বাম মনোনীত প্রার্থীরা, ৯২ ও ১০৩ নম্বর ওয়ার্ডে। ৯২ নম্বর ওয়ার্ডে প্রায় ৩ হাজার ৪০০ ভোটে জিতেছেন সিপিআই প্রার্থী মধুছন্দা দেব। এবং ১০৩ নম্বর ওয়ার্ডে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ৮৬ ভোটে জিতেছেন সিপিএমের নন্দিতা রায়।

কংগ্রেসও মাত্র দুটি ওয়ার্ডে জিতেছে ৪৫ ও ১৩৭ নম্বর ওয়ার্ডে। ৪৫ নম্বর ওয়ার্ডে সম্মানের যুদ্ধে জয়ী হয়ে চতুর্থ বারের জন্য কাউন্সিলর হলেন কংগ্রেসের ডাকাবুকো নেতা সন্তোষ পাঠক। তিনি জিতলেন ২৯৭৮ ভোটে। আর ১৩৭ নম্বর ওয়ার্ডে জিতলেন কংগ্রেসের প্রার্থী ওয়াসিম আনসারি।

অপরদিকে এবারের পুরভোটে তিনটি ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থীরাও। এরমধ্যে ৪৩ নম্বর ওয়ার্ডে জিতেছেন আয়েশা কানিজ, এবং ১৩৫ নম্বর ওয়ার্ডে জিতেছেন রুবিনা নাজ। এই দুজনই ভোটের ফল প্রকাশের পর তৃণমূলেই যোগ দিতে ইচ্ছে প্রকাশ করেছেন। আর ১৪১ নম্বর ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর। তিনি অবশ্য এদিন কোনও প্রতিক্রিয়া দেননি।

আচমকাই ইস্তফা দিলেন ভারতীয় ক্রিকেট দলের সহকারী কোচ

তাজমহলে বিদেশী পর্যটকের ওপর বাঁদরের হামলা, ১ ঘণ্টা অপেক্ষাতেও মিলল না অ্যাম্বুল্যান্স

কলকাতায় বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিবের দায়িত্বে বিএনপিপন্থী মহিলা সাংবাদিক

বেসরকারি ব্লাড ব্যাঙ্ক থেকে ভিনরাজ্যে পাচার হচ্ছে রক্ত, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য 

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

রাজ্যে যুক্ত হচ্ছে আরও ১২ টি হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ