ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই দফতরে পরেশ পাল

সিবিআই এর নোটিশ পেয়েছিলেন আগেই। সেই তলবের প্রেক্ষিতে সিবিআই এর সিজিও কমপ্লেক্সে হাজির হলেন বিধায়ক পরেশ পাল।

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই এর নোটিশ পেয়েছিলেন আগেই। সেই তলবের প্রেক্ষিতে বুধবার সিবিআই এর সিজিও কমপ্লেক্সে হাজির হলেন বিধায়ক পরেশ পাল। এদিন সকাল ১০ টা ১৮ মিনিটে সিবিআই এর দফতরে  এসে পৌঁছন তিনি।

ভোট পরবর্তী হিংসায় কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁকে জিজ্ঞসাবাদের জন্য বুধবার সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় সিবিআই। এদিন সকাল ১০ টা ১৮ মিনিট নাগাদ বিধায়ক পরেশ পাল সল্টলেকে সিবিআই দফতরে পৌঁছন। অন্যদিকে মৃত অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার এদিন সিবিআই দফতরে হাজির হন। সিবিআই তাঁকে না তলব করলেও তিনি স্বেচ্ছায় সিবিআই দফতরে এসেছেন বলে জানান। তাঁর দাবি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যদি বিধায়কের মুখোমুখি বসিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চান সেই কারণে আগেভাগেই স্বেচ্ছায় তিনি এসে হাজির হয়েছেন।

সম্প্রতি অভিজিৎ মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তে গড়িমসি করছে বলে অভিযোগ তুলে সরব হয়েছিলেন মৃত বিজেপি কর্মীর পরিবার। বিধায়ক পরেশ পাল ও তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দারের ভূমিকা খতিয়ে দেখার  দাবি জানিয়ে শনিবার বিশ্বজিৎ সরকার এবং তাঁর এক বন্ধু সল্টলেকে সিবিআই দফতরের সামনে অনশন অবস্থানে বসেছিলেন। সিবিআই অফিসের সামনে অবস্থানে বসে মৃত অভিজেতের দাদা দাবি জানিয়েছিলেন, ভাইয়ের মৃত্যুর ঘটনায় বিধায়ক পরেশ পালকে জিজ্ঞাসাবাদ করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু ওই চত্বরে ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও পুলিশের অনুমতি ছাড়া ধর্নায় বসার জন্য দু জনকেই আটক করে বিধাননগর পুলিশ। এর পর সিবিআই আধিকারিকরা তলব করেন পরেশ পালকে।

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়