পার্ক স্ট্রিটে গুলি চালানোর ঘটনায় পুলিশের জালে ৪ অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মির্জা গালিব স্ট্রিটে গুলি চালানোর ঘটনায় শুরু হয়েছে তদন্ত। রবিবার সকালে  এই ঘটনার সঙ্গে যুক্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত মূল অভিযুক্ত অধরা রয়েছে বলে জানা গিয়েছে। পার্ক স্ট্রিট  পুলিশ সূত্রে খবর, সিসিটিভি ফুটেজ মারফত অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।  ধৃতদের মধ্যে রয়েছে মূল অভিযুক্তের এক আত্মীয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার গভীররাতে পার্কস্ট্রিট এবং মির্জা গালিব স্ট্রিটের সংযোগস্থলে আচমকাই অশান্তি শুরু হয়। আর তখন আশেপাশের এলাকা থেকে ৭০-৮০ জন ঘটনাস্থলে চলে আসে। সেই সময় আচমকাই চলে গুলি। প্রায় রাত সাড়ে বারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় জখম হয়েছেন  রাকিব নামের এক যুবক। তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।

শুক্রবার অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পার্ক স্ট্রিট থানার পুলিশ। আশেপাশে দোকান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা শুরু হয়েছে। স্থানীয় ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে কারা যুক্ত রয়েছে তা খুঁজে বার করার চেষ্টা চলছে। বর্তমানে এই  ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে সোনু নামে একজন সন্দেহভাজনের হদিশ পেয়েছে  পুলিশ। তাঁকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।  

দু মাস পরেই ছিল বিয়ে! ওডেসার উপকূলে রুশ হামলায় প্রাণ গেল কেরলমের তরুণ নাবিকের

আজ কলকাতায় তিন মঞ্চে ‘২১ জুলাই’ পালন, শহরজুড়ে কড়া নিরাপত্তা

বিশ্বকাপে পোস্টার বিতর্ক! বাতিল হতে পারে আর্জেন্টিনার তিন খেলোয়াড়ের ব্রিটেনের ভিসা

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে একাধিক পদে নিয়োগ, জেনে নিন যোগ্যতা, বেতন

লঞ্চের আগেই Pixel 11a নিয়ে জোর জল্পনা, একাধিক স্পেসিফিকেশন ফাঁস

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

স্নাতকদের জন্য দারুণ সুযোগ! চাকরি দিচ্ছে NICL, জেনে নিন যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

করোনার ওমিক্রনের উপরূপ RF.5 এর থাবা, জেনে নিন উপসর্গ ও বিপদের মাত্রা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

যবের জল কেন এত উপকারী? নিয়মিত পান করলে মিলবে সাত অবাক করা উপকার

রান্নাঘরে LPG-র বিকল্প ইথানল? কেন্দ্রের নয়া পরিকল্পনায় মিটতে পারে আম জনতার সমস্যা

সোনার গয়না কোথায় রাখলে মা লক্ষ্মীর কৃপা মিলবে? জেনে নিন গুরুত্বপূর্ণ বাস্তু নিয়ম