রাতভর বৃষ্টিতে কলকাতার ২ জায়গায় ভাঙল বাড়ির একাংশ, আতঙ্কে স্থানীয়রা

Share:

নিজস্ব প্রতিনিধি :  আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে দক্ষিণবঙ্গে টানা বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে বিরাম নেই। এই বৃষ্টিতে কলকাতার দুই জায়গায় ভেঙে পড়েছে দুটি বিপজ্জনক বাড়ি।

জানা গিয়েছে, প্রবল বৃষঅটির জেরে ধসে গিয়েছে বাড়ির একাংশ। গিরিশ পার্ক এলাকায় কলকাতা পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডে ভেঙে পড়ল একটি বাড়ি। সেই বাড়িটি বিপজ্জনক বলা হয়েছিল। পরিত্যক্ত হয়ে ওই তিনতলা বাড়িটি পড়েছিল। বাড়িটির ওপরের একাংশ ভেঙে গিয়েছে। তবে এই ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। পাশাপাশি ৮৪/এ, বিবি গাঙ্গুলী স্ট্রিটে বউবাজার মার্কেটে ভেঙে পড়ল পুরনো একটি বাড়ি।

শহর কলকাতায় বাড়ি ভেঙে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কে ভুগছেন এলাকাবাসী। ফোর্ট উইলিয়াম সংলগ্ন ময়দানের কাছে একটি গাছ উপড়ে পড়ার খবরও পাওয়া গিয়েছে। শুক্রবার সকালে যানজট এড়াতে দ্রুত রাস্তা পরিষ্কার করার উদ্যোগ নেয় কলকাতা পুলিশ।

বৃহস্পতিবার রাত থেকে কলকাতা সহ রাজ্যের বিস্তির্ণ এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। তারজেরেই নাজেহাল হতে হয়েছে মানুষকে। সেই বৃষ্টির জেরেই কলকাতায় ২ এলাকায় বিপজ্জনক এলাকায় ভেঙে পড়েছে বাড়ি। তবে এই ঘটনায় এখনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। কলকাতা পুলিশের পক্ষ থেকে জোরদার তৎপরতার সঙ্গে ভাঙা অংশ সরানোর কাজ শুরু হয়েছে। বৌবাজার এলাকার ফুটপাত লাগোয়া ছোট দোকানের ওপর রয়েছে এই বাড়িটি । সেই বাড়ির ওপরের একাংশ ভেঙে পড়ে। সেটি দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। তবে পুলিশের পক্ষ থেকে আতঙ্কিত না হওয়ার কথাই বলা হয়েছে।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির