ভুবনেশ্বর এইমসে স্বাস্থ্য পরীক্ষা শুরু পার্থর

পার্থ চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে ভুবনেশ্বর এইমস হাসপাতালে। সোমবার সকালে তাঁকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে ভুবনেশ্বর এইমস হাসপাতালে। সোমবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় ভুবনেশ্বরে। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা নীরিক্ষা করার জন্য গঠিত হয়েছে বিশেষ মেডিক্যাল টিম। অন্যদিকে এদিন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ভুবনেশ্বর এইমস হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে বেশকিছু মানুষ জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। ভিন রাজ্যে পার্থ’কে কেন্দ্র করে যারা বিক্ষোভে সামিল হয়েছেন তাঁদের পরিচয় নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন অনেকে।

কলকাতা হাইকোর্টের নির্দেশে সোমবার সকালে পার্থ চট্টোপাধ্যায়কে কলকাতা থেকে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। এদিন সকাল ৮.২৯ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ভুবনেশ্বরের উদ্দেশে রওনা দেন ইডি আধিকারিকরা। নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতে সকাল ১০.০৫ মিনিট নাগাদ ভুবনেশ্বরে পৌঁছন তাঁরা। সেখান থেকে নিয়ে যাওয়া হয় এইমস হাসপাতালে। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে গিয়েছেন তাঁর আইনজীবী, রয়েছেন ইডির তদন্তকারী আধিকারিকরাও। ভুবনেশ্বরে তাঁর শারীরিক পরীক্ষার জন্য গঠন করা হয়েছে বিশেষ মেডিক্যাল টিম। ভুবনেশ্বর এইমসের চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল।

কলকাতা হাইকোর্ট এইমস ভুবনেশ্বরকে নির্দেশ দিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য কার্ডিয়োলজি, নেফ্রোলজি, মেডিসিন, এন্ড্রোক্রিনোলজি বিভাগের চিকিৎসক দিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করার জন্য। সেই বোর্ড পার্থর স্বাস্থ্য পরীক্ষা করবে। তারপর রিপোর্ট দেবে। সোমবার বিকেল ৩টের মধ্যে এইমস ভুবনেশ্বর হাসপাতালকে পার্থর শারীরিক অবস্থার রিপোর্ট দিতে হবে।

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী