ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি : পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ইডির মামলায় তাঁকে জামিন দেওয়া হয়েছে। পার্থের জামিন মামলার শুনানি সুপ্রিম কোর্টে গত ৪ ডিসেম্বর শেষ হয়ে গিয়েছিল। রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারপতিরা। শুক্রবার(১৩ ডিসেম্বর)সেই মামলার রায় ঘোষণা করা হয়েছে। পয়লা ফেব্রুয়ারি জেল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। পার্থ বেল পাওয়ার পরে কোনও তথ্য ও নথি নষ্ট করতে পারবেন না, এই শর্তে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে।

পার্থের জামিন মামলার শুনানি দীর্ঘদিন ধরে চলছিল। প্রায় ২৮ মাস জেলে রয়েছেন তিনি। শীর্ষ আদালতে গত ৪ ডিসেম্বর জামিন মামলার শুনানি শেষও হয়ে গিয়েছিল। তবে ওইদিন রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারপতিরা। পার্থের মামলায় দেশের শীর্ষ আদালত মন্তব্য করেছিল, তিনি যদি সত্যিই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন, তবে এত সহজে জামিন পেতে পারেন না।

তাঁর আইনজীবী মুকুল রোহতগি আদালতে জানিয়েছিলেন, এই মামলায় গ্রেফতার হওয়া প্রায় সকলেই জামিন পেয়ে গিয়েছেন। তাঁর মক্কেলের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়নি। এমনকি, যাঁর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল, সেই অর্পিতা মুখোপাধ্যায়ও জামিনে মুক্তি পেয়েছেন। আইনজীবীর এই সওয়ালে বিচারপতি মন্তব্য করেছিলেন, ‘বাকিরা জামিন পেতেই পারেন, কারণ তাঁরা কেউ মন্ত্রী ছিলেন না। এক জন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে কি জামিন দেওয়া যায়?’ তাঁর ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার দায় মন্ত্রী এড়াতে পারেন না বলেও মন্তব্য করেছিল শীর্ষ আদালত।

উল্লেখ্য, ২০২২ সালে পার্থের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ৫০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছিল। অর্পিতার পাশাপাশি পার্থকেও গ্রেফতার করা হয়। সেই থেকে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৭

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…