আট ঘণ্টা পর নিজাম প্যালেস থেকে বেরোলেন পার্থ চট্টোপাধ্যায়

আট ঘণ্টা পর সিবিআই দফতর নিজাম প্যালেস থেকে বেরোলেন পার্থ চট্টোপাধ্যায়। বুধবার সিবিআই গোয়েন্দারা তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আট ঘণ্টা পর সিবিআই দফতর নিজাম প্যালেস থেকে বেরোলেন পার্থ চট্টোপাধ্যায়। বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এদিন প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল সিবিআই। 

সিবিআই দফতরে হাজিরা দিতে বুধবার নাকতলার বাড়ি থেকে সকাল ১০টা ১৫ নাগাদ বের হন পার্থ চট্টোপাধ্যায়। নির্ধারিত সময় সকাল ১১টার আগে তিনি নিজাম প্যালেসে পৌঁছন। সেখানে পৌঁছনোর পর স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন সিবিআই গোয়েন্দারা। প্রথম দু ঘণ্টা জিজ্ঞাসাবাদ করার পর আধ ঘণ্টা বিরতি দেওয়া হয়। এর পর আবার শুরু হয় জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া। প্রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদের সময় উপস্থিত ছিলেন সিবিআই এর উর্ধ্বতন গোয়েন্দারা। সিবিআই এসপি রাজীব মিশ্র পার্থ চট্টোপাধ্যায়কে এদিন বেশকিছু প্রশ্ন করেন। পার্থ চট্টোপাধ্যায়ের বয়ান নেওয়ার পর সিবিআই আধিকারিকরা তা নিয়ে একটি বৈঠক করেন। সেখানে পার্থবাবুর বয়ান খতিয়ে দেখেন সিবিআই আধিকারিকরা। বয়ান খতিয়ে দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বুধবার দ্বিতীয় বার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে তলব করেছিল সিবিআই। এদিন সকাল ১১টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেয় সিবিআই। নিজাম প্যালেসের উদ্দেশে বের হওয়ার আগে এদিন সকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হাজির হন তাঁর আইনজীবীরা। এর পর ১০টা ১৫ নাগাদ তিনি বাড়ি থেকে বের হন। প্রথম দিন সাড়ে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। আর এবার দ্বিতীয় বার তলবে আট ঘণ্টা ধরে চলল জিজ্ঞাসাবাদ।

ওষুধের দোকানেই প্রসূতির অস্ত্রোপচার! তারপরেই মৃত্যু, গ্রেফতার ভুয়ো চিকিৎসক

মাঠেই মেজাজ হারালেন বিরাট! ভাইরাল ভিডিও, কি এমন করলেন তিনি?

‘আমার বুকের উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন মমতা

গাড়ি পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীর গুলিতে প্রাণ গেল মাহিন্দ্রার শীর্ষকর্তার

সদ্যোজাতকে নার্সিংহোমের জানলা দিয়ে ছুড়ে ফেলার অভিযোগ নাবালিকা মা’য়ের বিরুদ্ধে

বক্স অফিসে ঝড় তুলল ‘রামায়ণ’, দুদিনে আয় ২০০ কোটির বেশি

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী