জেলে পরে গিয়ে মুখে আঘাত পেলেন পার্থ চট্টোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলের মধ্যে হাঁটতে হাঁটতে আচমকা পা হড়কে পরে গিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার মুখে আঘাত লেগেছিল। প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, গত সপ্তাহের শেষের দিকে সন্ধ্যাবেলা জেলে হাঁটতে হাঁটতে আচমকাই হোঁচট খেয়ে পড়ে যান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee)। সে সময়ই তাঁর মুখে আঘাত লাগে। প্রাথমিকভাবে জেলেই তাঁর আঘাতের চিকিৎসা করা হয়েছিল।

তবে বুধবার এসএসকেএম(SSKM) হাসপাতালের চিকিৎসকদের জেলে ডেকে আবারও চোট পরীক্ষা করানো হয়। এসএসকেএম- র চিকিৎসকরা আশ্বস্ত করে জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের চোট গুরুতর নয়। তাঁকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। যদিও কোনও বন্দির সঙ্গে জেলের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের কোনওরকম বচসা হয়েছে কি না, সে বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এর আগে একবার ভার্চুয়াল শুনানিতে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, “আমার শরীরের অবস্থা ঠিক নেই। জেলে পর্যাপ্ত ব্যবস্থা নেই। শরীরের যত্ন নেওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা ও ওষুধপত্রের প্রয়োজনীয়তা রয়েছে। যদি আমার বিষয়টি দেখেন তবে ভালো হয়।” বিচারকের সামনে প্রাক্তন শিক্ষামন্ত্রী আরও বলেন, “আমি জানি আমি নির্দোষ। আমি খুব অসুস্থ। এজেন্সিকে কাজে লাগিয়ে আমার ওপর মানসিক অত্যাচার করা হচ্ছে। আমার সামাজিক সম্মান নষ্ট করা হচ্ছে। ”প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়।

প্রেসিডেন্সি জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। সিবিআই(CBI) এবং ইডি (ED)দুই তদন্তকারী সংস্থাই এই নিয়োগ দুর্নীতি মামলায় পৃথক পৃথকভাবে তদন্ত চালাচ্ছে। এদিকে, আলিপুর মহিলা সংশোধনাগারে আছেন অর্পিত। হেফাজতের মেয়াদ শেষ হতেই একাধিকবার জামিনের আবেদন করেছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি শারীরিকভাবে অসুস্থ। যদিও বারবারই প্রভাবশালীর তত্ত্ব দেখিয়ে জামিনের বিরোধীতা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীরা। বারবারই নাকচ হয়ে গিয়েছে তাঁর জামিন। আর এবার জেলের মধ্যে হাটতে গিয়ে পরে গিয়ে আঘাত পাওয়ার ঘটনা সামনে এল।

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩