চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সমবায় দুর্নীতি কাণ্ডে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে আংশিক স্থগিতাদেশ

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্ট(Supreme Court) অনেক আগেই যে পদক্ষেপ নিতে শুরু করে দিয়েছিল এবার সেই একই পদক্ষেপ নিতে শুরু করে দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। আর সেই পদক্ষেপ হল, কলকাতা হাইকোর্টেরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া একাধিক মামলার রায়ে স্থগিতাদেশ। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার একটি সমবায় দুর্নীতির মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijit Gangopadhay) রাজ্য সরকারকে যে ৫০ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিয়েছিলেন তার ওপর মঙ্গলবার আংশিক স্থগিতাদেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চ। এদিন ডিভিশন বেঞ্চ ৫০ লাখ টাকা জরিমানা দেওয়ার নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। তবে সিবিআই-ইডি(CBI-ED) তদন্তের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি।    

আলিপুরদুয়ারে একটি সমবায় সমিতিতে ৫০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছিল। গত ২৪ অগস্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুর্নীতি তদন্তে একযোগে সিবিআই ও ইডিকে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। যদিও সেই ঘটনায় রাজ্য সরকারের তরফে আগেই সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ের পরেও, সিআইডি এখনও তদন্ত সংক্রান্ত কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দেয়নি। গত শুক্রবার এই মামলার শুনানিতে তাই প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার(West Bengal State Government)। সেদিন রাজ্যকে ৫০ লাখ টাকা জরিমানা করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে সিআইডির কাছ থেকে সিবিআই’র হাতে তদন্তভার ৩ দিনের মধ্যে তুলে দেওয়ার নির্দেশও দিয়েছিলেন তিনি। এমনকি ওই রায়ের ৩ দিনের মধ্যে তদন্ত শুরু করার জন্য সিবিআই ও ইডিকে নির্দেশ দিয়েছিলেন তিনি। সঙ্গে জানিয়েছিলেন, আদালতের নির্দেশ কার্যকর না হলে রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে তলব করা হবে।

কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া এই রায়ের ওপরেই মঙ্গলবার স্থগিতাদেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছিল রাজ্য সরকার। মঙ্গলবার সেই মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য ওঠে। সেই শুনানিতে রাজ্যের বক্তব্য শোনার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর আংশিক স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ ৫০ লাখ টাকা জরিমানা দেওয়ার নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে। তবে সিবিআই-ইডি তদন্তের ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি।  

Published by:

Share Link:

More Releted News:

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

ভবানীপুরে মমতার প্রস্তাবক ব্যবসায়ী মিরাজ শাহের বাড়িতে আয়কর হানা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ