পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হলো?

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম এশিয়ার উত্তেজনার প্রভাব পড়েছে ভারতেও। গত শুক্রবার বেড়েছিল তরল জ্বালানির দাম। ফের মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। জ্বালানির বর্ধিত মূল্য মঙ্গলবার সকাল থেকেই কার্যকর হচ্ছে। দ্রুত গতিতে ডিজেলের দাম বৃদ্ধির কারণে  সাধারণ মানুষের চিন্তা বাড়ছে। কারণ ডিজেলের দাম বৃদ্ধি মানেই পকেটে পড়বে টান। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে সংসার খচর। 

নতুন করে মূল্যবৃদ্ধির সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কলকাতায়। কারণ বাকি শহরের থেকে কলকাতাতেই সবেচেয়ে বেড়েছে জ্বালানির দাম। পেট্রোলের দাম ৯৬ পয়সা বেড়ে কলকাতায় নতুন দাম দাঁড়িয়েছে ১০৯ টাকা ৭০ পয়সা। ডিজেলের দাম ৯৪ পয়সা বেড়ে হয়েছে ৯৬ টাকা ৭ পয়সা। গত শুক্রবার কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩টাকা ২৯ পয়সা বেড়েছিল। নতুন দাম হয়েছিল ১০৮ টাকা ৭০ পয়সা।   ডিজেলের দাম লিটারপ্রতি ৩ টাকা ১১ পয়সা বেড়েছিল। নতুন দাম হয়েছিল ৯৫ টাকা ১৩ পয়সা। সেই দাম আজ থেকে আরও বাড়ল।  

এক নজরে দেখে নিন কোন শহরে পেট্রোলের দাম কতটা বেড়েছে 

শহর                  নতুন দাম            কতটা বেড়েছে

দিল্লি                   ৯৮.৬৪ টাকা         +৮৭ পয়সা 

কলকাতা            ১০৯.৭০ টাকা         + ৯৬ পয়সা

মুম্বই                  ১০৭.৫৯ টাকা         +৯১ পয়সা

চেন্নাই                ১০৪. ৪৯ টাকা         +৮২ পয়সা

এক নজরে দেখে নিন কোন শহরে ডিজেলের দাম কতটা বেড়েছে  

শহর                  নতুন দাম            কতটা বেড়েছে

দিল্লি                    ৯১.৫৮ টাকা          +৯১ পয়সা

কলকাতা             ৯৬.৭ টাকা           +৯৪ পয়সা

মুম্বই                   ৯৪.৮ টাকা             +৯৮ পয়সা

চেন্নাই                  ৯৬.১১ টাকা          +৮৬ পয়সা

অনেকেই বলছেন, ডিজেলের দাম বৃদ্ধির জেরে ফের চাপ বাড়তে চলেছে মধ্যবিত্ত মানুষের সংসারে। পরিবহণ খরচ বেড়ে যাওয়ার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে শহরের বাজারে কাঁচা আনাজ, মাছ, ডিম, দুধ, চাল-ডাল থেকে শুরু করে ছোটখাটো বহু পণ্যের দামে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ডিজেলের উপর নির্ভর করেই ট্রাক, লরি ও পণ্যবাহী গাড়ির মাধ্যমে বিভিন্ন জিনিস বাজারে পৌঁছায়। ফলে জ্বালানির দাম বাড়লেই আমদানি ও পরিবহণ খরচ বেড়ে যায়। সেই বাড়তি খরচের বোঝা শেষ পর্যন্ত এসে পড়ে সাধারণ ক্রেতাদের উপর। নতুন করে জ্বালানির মূল্যবৃদ্ধি পাইকারি বাজার থেকে খুচরো বাজার পর্যন্ত সব ক্ষেত্রেই জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছে। 

অন্যদিকে ডিজেলের দাম বৃদ্ধির জেরে বাসভাড়া বৃদ্ধির আশঙ্কাও বাড়ছে। বেসরকারি বাস মালিকদের একাংশ জানিয়েছেন, ডিজেলের বাড়তি দামের কারণে আগের ভাড়ায় পরিষেবা চালানো কঠিন হয়ে পড়ছে। ফলে যাতায়াত খরচ বাড়লে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন কাজের সূত্রে প্রতিদিন যাতায়াত করা মানুষজন। অফিসযাত্রীদের মাসিক খরচ যেমন বাড়বে, তেমনই বাইরে থেকে কাজ করা বহু মানুষের সংসারের বাজেটেও বড়সড় প্রভাব পড়তে পারে। পাশাপাশি স্কুল-কলেজ বা কোচিংয়ের জন্য বাসে যাতায়াতের খরচ বেড়ে গেলে তার প্রভাব পড়বে ছাত্রছাত্রীদের পরিবারের উপর। সব মিলিয়ে ডিজেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে আর্থিক চাপ তৈরি করতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

ভ্রমণের নেশা রয়েছে, একবার ঘুরে আসুন এই আশ্চর্য গুহাগুলি থেকে

ফের দুর্ঘটনা, লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেনের তিনটি কামরা

আজ প্রচারের শেষদিনে ফলতায় রোড শো মুখ্যমন্ত্রীর

মর্মান্তিক দুর্ঘটনা গ্রেটার নয়ডায়, ১৫ তলা থেকে পড়ে মৃত্যু ৪ বছরের শিশুর

‘স্লো ট্রাভেল’-এর নতুন ট্রৈন্ড , ঘুরে আসুন পাহাড়ের কোলে শান্ত উত্তরাখণ্ডে

আগামী বছর IPL-এ খেলবেন ধোনি? সবটা স্পষ্ট করলেন চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং

বেড়াতে গেলেই পেটের সমস্যা? জানুন কোন-কোন বিষয়ে আগাম সতর্কতা প্রয়োজন

বিশ্বের সব জায়গায় কমছে জন্মহার, দায়ী কি স্মার্টফোন?

পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় বার বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত হলো?

ঈশান ঝড়ে উড়ে গেল চেন্নাই, প্লে-অফে হায়দরাবাদ-গুজরাত

মহারাষ্ট্রের পালঘরে বরযাত্রী বোঝাই গাড়ি-ট্রাক সংঘর্ষ, ১৩ জনের মৃত্যু

স্মার্টফোন বাজারে নতুন চমক! আসছে Motorola Edge 70 Pro

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, কবে বদলাবে আবহাওয়া?

এআই সঙ্গীর প্রেমে ডুবে যাচ্ছেন?এখনই সতর্ক হন নাহলেই বিপদ