মোদির ব্রিগেড সমাবেশে ১ লক্ষ লোকের রান্না, মেনু দেখে মুখ ফেরাচ্ছেন কর্মীরাই

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ শিয়রে বিধানসভা নির্বাচন। তার মধ্যে আজ, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ। বাংলার মাটিতেই এই সভা যখন হচ্ছে তখন রান্নার গ্যাসের বিপুল সমস্যায় মানুষজন ভুগছেন। লাইনে দাঁড়িয়ে হয়রানি থেকে শুরু করে রান্নার গ্যাস পেতে হেনস্থার শিকার হচ্ছেন বলে অভিযোগ। এই আবহে ঢালাও রান্নাবান্না করা হয়েছে কর্মী–সমর্থকদের জন্য। দূর–দূরান্ত জেলা থেকে বিজেপির কর্মী–সমর্থকরা হাজির হয়েছেন। আর তাদের জন্য ঢালাও রান্না করা হয়েছে। রান্নার গ্যাস পুড়িয়ে তা করা হয়েছে। রান্না করতে যথেচ্ছ সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। যখন রাজ্যজুড়ে মানুষ গ্যাসের জন্য হাহাকার করছেন, বাণিজ্যিক গ্যাসের জোগান না মেলায় একের পর এক রেস্তোরাঁ বন্ধ হওয়ার পথে, তখন বিজেপি এত এলপিজি সিলিন্ডার পাচ্ছে কোথায থেকে?‌ এই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস।

এদিকে এখানে আগত কর্মী–সমর্থকদের জন্য যে রান্নার মেনু করা হয়েছে তাতে উৎসাহ হারাচ্ছে তারা। এত দূর থেকে এসে এই খাবার!‌ এমন কথাও বলছে তারা। যেখানে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে বিজেপি সেখানে এমন সাধারণ খাবার কেন করা হল?‌ এই নিয়ে প্রশ্ন তুলছের কর্মীরাই। অথচ তৃণমূল কংগ্রেস একুশে জুলাইয়ের সমাবেশে ডিম, ভাত করে থাকে। কোথাও আবার বিরিয়ানিও হয়। সেখানে বিজেপির মতো সর্বভারতীয় পার্টির সমাবেশে সাধারণ মেনু!‌ অবাক সকলেই। তাই খাবারের জায়গায় ভিড় দেখা যাচ্ছে না। কিছু কর্মী অবশ্য ভ্রু কুঁচকে ওই খাবার খাচ্ছে বলেও সূত্রের খবর।

অন্যদিকে প্রধানমন্ত্রী কলকাতায় পা রাখার আগে সারি সারি সিলিন্ডার ব্যবহার করে বিজেপি কর্মীদের জন্য চলছে দেদার রান্না। বেশ কিছু জায়গায় প্রাতঃরাশের আয়োজনও করা হয়েছে। একদিকে গ্যাসের জন্য লম্বা লাইন দিয়েছে আমজনতা, অপরদিকে এলপিজি সিলিন্ডারের যথেচ্ছ ব্যবহার বিজেপির। কিন্তু মেনুতে কী আছে?‌ কেন উৎসাহ হারাচ্ছে কর্মী–সমর্থকরা। বিজেপি সূত্রে খবর, কর্মী–সমর্থকদের জন্য ঢালাও আয়োজন করা হয়েছে। ৩টি সেগমেন্টে রান্না হচ্ছে। মোট ১ লক্ষ লোকের রান্না করা হয়েছে। সেখানে রাখা হয়েছে—ভাত, সবজি, ডাল। যারা এখানে আসবে, তাদের জন্য এই মেনু রাখা হয়েছে। খাওয়া দাওয়া সেরে ব্রিগেড যাবে কর্মীরা। আর ফেরার পথে এখানে খাওয়া দাওয়া সেরে তারপর ট্রেনে উঠবে।

এছাড়া তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ তুলেছে, বিজেপি বাংলা বিরোধী। তাই তারা ক্ষমতায় এলে মাছ, মাংস, ডিম খেতে দেবে না বাঙালিকে। মাছে–ভাতে বাঙালি বলেই পরিচিত। সেখানে এবার দেখা গেল, প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে মাছ, মাংস, ডিম বাদ পড়েছে। সেখানে শুধুই রাখা হয়েছে—ভাত, সবজি, ডাল। তাই কর্মী, সমর্থকরা উৎসাহ হারাচ্ছে। কিন্তু ব্যবহৃত হচ্ছে দেদার রান্নার গ্যাসের সিলিন্ডার। তাই তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে লিখেছে, ‘‌এই ঘটনাই প্রমাণ করে যে শুধু বাংলা নয় বিজেপি আসলে গোটা দেশের জন্যই ক্ষতিকর। তাঁদের নেতারা সাধারণ মানুষের কথা ভাবেন না। যেখানে গ্যাস সিলিন্ডার না থাকার ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ছেন সাধারণ মানুষ, ছোট বড় রেস্তোরাঁ বন্ধ হয়ে যাওয়ার পথে, তখন ব্রিগেড ময়দানে পুরোপুরি পিকনিক মুডে পদ্ম নেতা–কর্মী–সমর্থকরা। এটাই বিজেপির আসল চরিত্র।’‌

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বনগাঁ লাইনে দীর্ঘক্ষণ ট্রেন চলাচলে সমস্যা, ভোগান্তিতে বাড়িমুখো যাত্রীরা

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

বর্ষায় বাড়ছে ফিতাকৃমির বিপদ! সংক্রমণের হাত থেকে বাঁচবেন কীভাবে?

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড