সেনা সম্মেলনে যোগ দিতে শহরে এসে পৌঁছেছেন মোদি-রাজনাথ

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তর-পূর্ব সফর সেরে রবিবার সন্ধ্যায় কলকাতায় এসে পৌছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।কলকাতায় আগে এসে পৌঁছেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এবার এসে কলকাতায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi)। কলকাতা বিমানবন্দর থেকে সড়কপথে রওনা দিয়ে উল্টোডাঙ্গা ,ইএম বাইপাস হয়ে মা ব্রিজ দিয়ে বাইপাস হয়ে পৌছান রাজভবনে(Rajbhavan)। সেখানে রাত্রিবাস করবেন তিনি। সোমবার ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী(PM)। রবিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরের বাইরে এসে থমকে যায় প্রধানমন্ত্রীর কনভয়। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির দলীয় কর্মী সমর্থকেরা। তারা স্লোগান দিতে থাকেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গাড়ির বাইরে বেরিয়ে হাত নেড়ে দলীয় কর্মীদের উৎসাহিত করেন। বেশ কিছুক্ষণ তিনি সেখানে হাসিমুখে দাঁড়িয়ে ছিলেন। এরপর প্রধানমন্ত্রীর কনভয় কলকাতা বিমানবন্দর থেকে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় এর মধ্যে দিয়ে ভিআইপি রোড দিয়ে ইএম বাইপাস(E M By Pass) হয়ে মা উড়ালপুল পেরিয়ে রাজভবনে পৌঁছয়। প্রধানমন্ত্রীর এই সড়কপথে সফরে ছিল কড়া পুলিশি প্রহরা। সমস্ত স্বাভাবিক যান চলাচল বন্ধ ছিল বেশ কিছুক্ষণ। নরেন্দ্র মোদির কনভয় মা উড়াল সেতুতে পৌঁছানোর পর ইএম বাইপাসে স্বাভাবিক যান চলাচল ধীরে ধীরে চালু করে কলকাতা পুলিশ। ফোর্ট উইলিয়ামে সেনাবাহিনীর সম্মেলনে যোগ দিতে কলকাতায় পা রাখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।জানা গেছে, সোমবার সকাল সাড়ে নটায় ফোর্ট উইলিয়ামের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি প্রায় সাড়ে তিন ঘন্টা থাকবেন। এরপর ফোর্ট উইলিয়াম থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে রেসকোর্স থেকে রওনা দেবেন কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। সেখান থেকে বিশেষ বিমানে তিনি বিহার হয়ে ফিরবেন দিল্লিতে।

সোমবার সেনাবাহিনী সম্মেলনে বক্তব্য পেশ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিরে যাবেন দিল্লীতে। এর আগে কলকাতায় এসে একাধিক মেট্রো রুটের উদ্বোধন করে দমদমে জনসভায় বক্তব্য পেশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার অবশ্য কোন রাজনৈতিক কর্মসূচি নেই প্রধানমন্ত্রীর। পুজোর আগে ফোর্ট উইলিয়ামের সেনা সম্মেলনের অনুষ্ঠানে শুধুমাত্র তিনি যোগ দেবেন। সামনের বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পশ্চিমবঙ্গ সফরকে ঘিরে তাই ধীরে ধীরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ।

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের