বাংলার জনগণকে শপথমঞ্চ থেকে সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার রাজনৈতিক দিগন্তে নতুন সূর্য। ব্রিগেডে প্রথম বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন সেই শপথমঞ্চ থেকেই বাংলার মানুষের উদ্দেশ্যে সাষ্টাঙ্গে প্রণাম করলেন তিনি। নতজানু হয়ে বাংলার জনগণকে প্রণাম করলেন ভারতের প্রধানমন্ত্রী (PM)। সেই মঞ্চেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী-রা। বাংলার মানুষকে মোদির ধন্যবাদ জানানোর ভঙ্গিতে অবাক হল বাংলার আমজনতা।

শনিবার ব্রিগেডের ময়দানে শপথ নিয়েছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। এই মঞ্চেই হাজির রয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্যরা। সকলের সামনেই হঠাৎ জনগণের দিকে ফিরে সাষ্টাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী। তাঁর এই প্রণাম দেখেই খুশির আবহ। বাংলায় বিজেপির প্রথম সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ফুল দিয়ে সম্মান জানানোর পাশাপাশি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন বাংলার মানুষ। সেখানেই বাংলার মানুষকে নতজানু হয়ে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। নির্বাচনের সময়ে প্রচারে এসে তিনি বলেছিলেন শপথগ্রহণ অনুষ্ঠানে আসবেন। সেইমতো এদিন হাজির হয়েছেন তিনি।

আরও পড়ুন-শপথ মঞ্চে মাখনলাল সরকারের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন মোদি, কে তিনি? 

এই শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির হয়েছেন বিজেপির জন্ম লগ্নের একনিষ্ঠ কর্মী মাখনলাল সরকার। ৯৮ বছর বয়সে এসেও সেই নিষ্ঠায় ছেদ পড়েনি। তাঁকেই এদিন বিশেষ সম্বর্ধনা দিলেন প্রধানমন্ত্রী। এই মাখনলাল সরকারের পায়ে হাত দিয়েও প্রণাম করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জড়িয়ে ধরে অভ্যর্থনাও জানিয়েছেন।

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক