পাসপোর্ট জালিয়াতি মামলায় উত্তর ২৪ পরগনা থেকে গ্রেফতার ১, উদ্ধার হল এটিএম

Share:

নিজস্ব প্রতিনিধি : পাসপোর্ট জালিয়াতি মামলার তদন্তে দত্তপুকুর থানা এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার(২৫ ডিসেম্বর)দত্তপুকুর থানার অন্তর্গত ছোট জাগুলিয়া অঞ্চল থেকে পাকড়াও করা হয়েছে তাঁকে। ধৃতের নাম মোক্তার আলম।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মোক্তারের থেকে বেশ কয়েকটি এটিএম কার্ড পাওয়া গিয়েছে। এছাড়া ভিন্ন ভিন্ন নামে থাকা বেশ কিছু প্যান কার্ডও বাজেয়াপ্তও করা হয়েছে। জানা গিয়েছে ২০২১ সালে চুঁচুড়া থানার একটি মামলাতেও তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

তবে এলাকাবাসীদের দাবি, তাঁরা কেউই জানতেন না মোক্তারের এই অবৈধ কারবারে যোগের কথা। এলাকাবাসীরা জানতেন, তিনি আমদানি-রফতানির ব্যবসা করতেন। পুলিশের সন্দেহ জাল পাসপোর্ট বানিয়ে দেওয়ার একটি চক্র এই ঘটনার সঙ্গে জড়িত। মোক্তারও এই কাজে জড়িত রয়েছে। তাঁর সঙ্গে অন্য কেউ জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি জাল পাসপোর্ট মামলার তদন্তে ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করেছে লালবাজার। পুলিশের সন্দেহ, ভুয়ো নথিপত্রের মাধ্যমে জাল পাসপোর্ট বানিয়ে দিচ্ছে একটি চক্র। ওই মামলার তদন্তে কলকাতা এবং শহরতলির বেশ কিছু অঞ্চলে হানা দিচ্ছে পুলিশের দল।

ভূতচতুর্দশীতে কোন কোন ১৪ শাক খেতে হয়? পড়ুন বিস্তারিত

দীপাবলির আগে লক্ষ্মী যোগ! মালামাল হবেন ৩ রাশির জাতকরা

পালাবদলের বাংলায় মুছল মমতার নাম, থাকলেন জ্যোতি বসু

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে ছিল চিংড়ির পিঠে, কীভাবে বানাবেন এই পদ? জানুন…

জমি বিবাদকে ঘিরে রণক্ষেত্র তেহট্ট, ধারালো অস্ত্রের কোপে আহত মহিলা-সহ ১০, তদন্তে পুলিশ

হাসপাতালের বেডে মা, মন ভাল রাখতে পাশে বসে বাঁশিতে সুরের ঝড় প্রাক্তন মুখ্যমন্ত্রীর

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গেরুয়া ছোঁয়া, বদলে গেল লোগো

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘২০২২-এ ভোট চুরি করে উত্তরপ্রদেশে সরকার গড়েছিল বিজেপি,’ বিস্ফোরক দাবি অখিলেশের

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর