আইএসএফ বিধায়ক নওশাদ-সহ ১৮ জনের ১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (Indian Secular Front) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার ধর্মতলায় জমায়েতে যোগ দিয়েছিলেন তাঁরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ধর্মতলা থেকে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী-সহ মোট ১৯ জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। রবিবার তাঁদেরকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে নওশাদ-সহ বাকি আইএসএফ নেতা কর্মীরা জামিনের আবেদন জানান। মামলার শুনানি শেষে বিচারক ১ ফেব্রুয়ারি পর্যন্ত নওশাদ সিদ্দিকি-সহ ১৮ জনকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। অন্যদিকে রবিবার আদালত কক্ষে যখন বিচারপ্রক্রিয়া চলছিল, নওশাদ-সহ বাকি আইএসএফ নেতা কর্মীদের জামিনের দাবিতে ব্যাঙ্কশাল আদালতের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন আইএসএফ কর্মীরা। ধৃতদের মধ্যে এক নাবালককে ২৪ জানুয়ারি জুভেনাইল আদালতে তোলা হবে। আপাতত তাকে হোমে রাখা হবে।

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (Indian Secular Front) প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শনিবার ধর্মতলায় জমায়েতে যোগ দিয়ে সন্ধ্যায় ভাঙড়ে (Bhangar) ফেরার পথে ৪৪ জন আইএসএফ (ISF) কর্মী সমর্থককে গ্রেফতার (Arrest) করেছিল লেদার কমপ্লেক্স (Leather Complex) থানার পুলিশ। ধৃতদের রবিবার বারুইপুর আদালতে (Baruipur Court) তোলা হলে বিচারক তাঁদেরকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য শনিবার দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জমায়েতের ডাক দিয়েছিল আইএসএফ নেতৃত্ব। ধর্মতলায় সেই জমায়েতে পুলিশের সঙ্গে আইএসএফ (ISF) কর্মী সমর্থকদের সংঘর্ষের জেরে ধর্মতলা চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় শনিবার বিকেলে। আইএসএফ কর্মী সমর্থকদের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে জুতো ছোঁড়ার অভিযোগ ওঠে। বাঁশ, লাঠি নিয়ে পুলিশকে তাড়া করেন আইএসএফের কর্মীরা। পাল্টা পুলিশের পক্ষ থেকে লাঠি চার্জ করা হয়। ছোঁড়া হয় কাঁদানে গ্যাসের শেল। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি, বিশ্বজিৎ মাইতি-সহ দলের বেশ ১৯ জন নেতা কর্মীকে গ্রেফতার করে পুলিশ। সেই সভা থেকে ফেরার পথে শনিবার সন্ধ্যার পর হাতিশালায় ৪৪ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁদেরকে রবিবার বারুইপুর আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বারুইপুর আদালত।

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা