২ সরোবরকে বাঁচিয়েও পুলিশ ধাক্কা খেল শব্দবাজি ঠেকাতে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছট পুজো উপলক্ষে এদিন ভোর থেকেই শহরের ঘাটে ঘাটে মানুষের ভিড়। সূর্যোদয়ের আগে থেকেই উত্তর থেকে দক্ষিণ, বাগবাজার থেকে বাবুঘাটে পুণ্যার্থীদের ভিড়। ছোট ম্যাটাডোর থেকে ট্রাকে করে পুণ্যার্থীরা আসছেন গঙ্গায় পুজো করতে।  তবে , ছট পুজোতে একটু হলেও দূষণ কমেছে রবীন্দ্র সরোবরে। প্রশাসনের তরফে  রবিবার সরোবরের প্রতিটি গেটে আলাদা করে পুলিশি পাহারা বসানো হয়েছে। দু’টি করে গেট ধরে তৈরি করা হয়েছে বিশেষ নজরদারির ব্যবস্থা। বড় গেট ছাড়া সব দিক দিয়েই সরোবরে প্রবেশের পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

পাশাপাশি বসানো হয়েছিল সহকারী নগরপাল পদমর্যাদার পুলিশ আধিকারিকদের। কিন্তু এমন নজরদারি শহরের অন্যত্র চোখে পড়েনি। যেমন  ই এম বাইপাসের একটি বেসরকারি হাসপাতালের পিছনের জলাশয়ের সামনে দেখা গিয়েছে,  দুপুর সাড়ে তিনটে থেকেই সেখানে বাজনা বাজিয়ে, গাড়িতে বক্স লাগিয়ে পুণ্যার্থী-দল আসতে শুরু করেছে।  শুধু তাই নয় তারসঙ্গে ফাটানো হচ্ছে শব্দ বাজিও। অনেক জায়গায় আবার বক্স বাজানো নিয়ে গন্ডগোল পৌঁছয় থানায়।

পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। তবে ছটের দিন একই রকম ছবি ধরা পড়েছে হেস্টিংস, ভবানীপুর, টালিগঞ্জ, কাশীপুর, বেলেঘাটার নানা জায়গাতেও। সূত্রের খবর, এ বছর কলকাতা পুর এলাকায় ছটের জন্য কেএমডিএ-র ৪২টি ঘাট, পুরসভার গঙ্গার ঘাট এবং কৃত্রিম পুকুর মিলিয়ে ১২১টি ঘাটের ব্যবস্থা করা হয়েছে।  তবুও ছট পুজোর দিন দেদার চলেছে শব্দ বাজি ফাটানো।

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি