চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নবান্ন অভিযান ঘিরে বড় অশান্তি রুখে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পুলিশ কর্তারা

 

নিজস্ব প্রতিনিধি: সামনে ছিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা। পিছনে পুরো ইন্ধন ছিল রাজ্যের বিরোধী রাজনৈতিক শক্তির। ফলে শনিবার (৯ আগস্ট) নবান্ন অভিযান ঘিরে বড়সড় অশান্তির আশঙ্কা করেছিলেন কলকাতা ও রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। তাই রাজ্যের প্রশাসনিক প্রধান কার্যালয়মুখী মিছিল রুখতে বিশেষ পরিকল্পনাও নিয়েছিলেন। বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নবান্ন অভিযান শেষ হওয়ায় শনিবার বিকেলে তাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পুলিশ কর্তারা। নবান্নে বিশেষ কন্ট্রোল রুমে থাকা এক পুলিশ কর্তার কথায়, ‘যতটা গর্জন হয়েছিল ততটা বর্ষণ হল না। তাই নবান্ন অভিযান ঘিরে বড় ধরনের অশান্তি এড়ানো গিয়েছে। বিভিন্ন জায়গায় থাকা পুলিশ কর্মীরা যে সংবেদনশীলতার পরিচয় দিয়েছেন, তা প্রশংসার যোগ্য।’

গত বছর গেরুয়া শিবিরের ইন্ধনে নবান্ন অভিযান ঘিরে ব্যাপক গোলমালের সাক্ষী থেকেছিল কলকাতাবাসী। রক্ত ঝরেছিল ৪৭ পুলিশ কর্মীর। একজনের চোখ নষ্ট হয়ে গিয়েছে। বেশ কয়েকটি পুলিশের গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। ফলে এবার নবান্ন অভিযান ঘিরে বাড়তি সতর্ক থেকেছিল পুলিশ। নবান্ন থেকে অনেক দূরে রেসকোর্স, পার্ক স্ট্রিট সহ একাধিক জায়গায় বাড়তি ব্যারিকেড গড়ার পাশাপাশি ড্রোন উড়িয়ে নজরদারি চালানো হয়েছিল। কোথাও সন্দেহজনক জটলা দেখা মাত্রই সাদা পোশাকের গোয়েন্দারা পৌঁছে গিয়েছিলেন। ওই জটলাকারীদের উপরে বিশেষ নজর রাখা হয়েছিল। পাশাপাশি বার বার লালবাজার কন্ট্রোল রুম থেকে রাস্তায় দায়িত্ব পালনকারী পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছিল, মিছিলকারীরা কোনও প্ররোচনা দিলেও কোনও মতেই যেন পা না দেওয়া হয়। উপেক্ষা করা হয়। তাই পুলিশকে লক্ষ্য করে শাখা-পলা থেকে শুরু করে টাকা ছুঁড়ে দেওয়া হলেও মাথা গরম করেননি পুলিশ কর্মীরা। শুধু তাই নয়, মিছিলকারীরা কোথাও বসে থাকলেও জোর করে অবরোধ তোলার পথে হাঁটেননি উর্দিধারীরা।। তবে ব্যারিকেড টপকানো কিংবা ভাঙার চেষ্টা করার সঙ্গে সঙ্গেই বলপ্রয়োগ করেছেন। আর তা অব্যর্থ দাওয়াইয়ের কাজ করেছে।

পুলিশ কর্তারা মনে করছেন, নির্যাতিতার বাবা-মা নবান্ন অভিযানে বিজেপিকে সামিল করে আন্দোলনকে অনেকটাই দুর্বল করে দিয়েছেন। কেননা, জুনিয়র চিকি‍ৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ রাজনৈতিক কর্মসূচি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। সিপিএম সহ বামপন্থী কিংবা কংগ্রেসিরা নবান্ন অভিযান থেকে শতহস্ত দূরে ছিলেন। তাছাড়া প্রত্যাশা অনুযায়ী ভিড়ও না হওয়ায় কলকাতা ও রাজ্য পুলিশের পক্ষে মিছিলকারীদের সামলানো আনেকটাই সহজ হয়েছিল।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এদিনের নবান্ন অভিযান কার্যত সুপার ফ্লপ। আর তাই মেজাজ হারিয়ে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে অশালীন ভাষায় গালিগালাজও করতে শোনা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তৃণমূল সরকারকে চাপে ফেলার যে চেষ্টা চলছিল, তা মুখ থুবড়ে পড়েছে।

Published by:

Share Link:

More Releted News:

দু’‌দিন পর আবার বাংলায় আসছেন রাহুল গান্ধি, ভোট মরশুমে সভা করবেন কোথায়?‌

বিধানসভা নির্বাচনে মদের দোকান খোলা–বন্ধের নিয়মে ব্যাপক রদবদল, চাপ সুরাপ্রেমীদের

ব্রাত্য লাল, তুমুল রেষারেষি চলছে গেরুয়া–সবুজের মধ্যে, বড়বাজারে তুঙ্গে চর্চা

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ