ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যামাক স্ট্রিটের অফিসের সাইনবোর্ড খোলা, ভাড়া ও চুক্তি ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জেরাও করেছে পুলিশ। রবিবার (৬ সেপ্টেম্বর) সাতসকালে প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা দিল শেক্সপিয়র সরণি থানার পুলিশ।  জানা গিয়েছে, ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে হানা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ৯ সেপ্টেম্বর, বুধবার হুমায়ুন কবীরকে শেক্সপিয়র সরণি থানায় ফের তলব করা হয়েছে।  সেটার নোটিস দিতেই হাজির হয়েছিল পুলিশ।  

ক্যামাক স্ট্রিটের এই ঘটনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও শেক্সপিয়ার সরণি থানায়   তদন্তকারীদের মুখোমুখি হতে হয়েছিল ৷ তাঁকেও পাঁচ ঘণ্টার উপর জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এই ঘটনায় এফআইআর এ নাম রয়েছে হুমায়ুন কবীরের। শুধু হুমায়ুন নয় এই ঘটনায় ইতিমধ্যেই জেরা করা হয়েছে ডেরেক ও ব্রায়েন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কেও। পুলিশ সূত্রে খবর, আগামী ৭ সেপ্টেম্বর  সুমিতকে বেলা ১২টার সময় ফের শেক্সপিয়ার সরণি থানায় হাজির হতে বলা হয়েছে ৷  পাঠানো হয়েছে নোটিস।  

আরও পড়ুন: রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

গত ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটে কলকাতা পুরনিগমের আধিকারিক এবং কর্মীরা পুলিশের একটি দলকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন ডায়মন্ডহারবারের সাংসদের অফিসে৷ বিল্ডিংয়ের ছাদের রেলিংয়ের সঙ্গে লোহার কাঠামোয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লেখা একটি সাইনবোর্ড ছিল ৷ অভিযোগ উঠেছে সেটি সম্পূর্ণ বেআইনিভাবে ও অসুরক্ষিতভাবে সেখানে লাগানো হয়েছিল। সেটা খোলা নিয়েই ঝামেলার সূত্রপাত। বহুতলটিতে ঢোকার সময়ই তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।  পুরসভার কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন খোদ অভিষেক।  শুধু তাই নয় অভিষেকের অফিসের লোকজন ও নিরাপত্তারক্ষীদের সরিয়ে প্রবেশের চেষ্টার সময় তাঁদের উপরেও হামলা চালানো হয় বলেই দাবি করা হয়। এমনকি মহিলা পুলিশ কর্মীদের মারধরের অভিযোগও উঠেছে ৷  সেই ঘটনায় সুমিত রায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি-সহ বিএনএস-এর একাধিক ধারায় তিনটি এফআইআর দায়ের করা হয়েছে ৷ 

 

লিভ-ইন সঙ্গীকে খুন! অভিযুক্তকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে লাঠিপেটা পুলিশের, চাঞ্চল্য গুজরাতে

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে মৃত অন্তত ১০

রান্নার মাঝেই বৌদিকে কুড়ুল দিয়ে কোপ দেওরের, মালদায় চাঞ্চল্য

তীব্র সমুদ্র সংঘাত! আমেরিকার যুদ্ধজাহাজ-সহ ৬ জাহাজে হামলার দাবি ইরানের

রবিতেও বৃষ্টির চোখরাঙানি! একাধিক জেলায় হলুদ সতর্কতা, ভিজতে পারে কলকাতাও

ক্যামাক স্ট্রিটকাণ্ডে তৃতীয়বার হুমায়ুন কবীরকে নোটিস দিল পুলিশ    

প্রয়াত ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু, শোকের ছায়া রাজনৈতিক মহলে

বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে গেল বিষাদে! আগুনে ঝলসে মৃত ২২, আহত একাধিক

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

ক্যামাক স্ট্রিটকাণ্ডে হুমায়ুন কবীরের বাড়িতে ফের হানা পুলিশের, দেওয়া হল হাজিরার নোটিস

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ