খাস কলকাতা থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা , গ্রেফতার ১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পোস্তা থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। সোমবার রাতে   ৫৬ লক্ষ টাকা  উদ্ধার হয় পোস্তা থানা এলাকা  থেকে ।  এই ঘটনায় মূল অভিযুক্তকে মঙ্গলবার আদালতে পেশ করা হয়েছে। গোপন সূত্র মারফৎ এই টাকা পাচারের খবর আসে পোস্তা পুলিশের কাছে। সেই সূত্রের উপর ভিত্তি করেই সোমবার  বিকেল সাড়ে ৪টে নাগাদ নির্দিষ্ট এলাকায় হানা দেয় পোস্তা থানার পুলিশ। সেখানে এক যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের। তারপরেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে পুলিশ।

জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারেন ওই ব্যক্তির নাম আমন সিদ্দিকি। তাঁর বয়স ৪০ বছর। সোমবারই পুলিশ ওই ব্যক্তির কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করেছে। সেই ব্যাগ থেকেই উদ্ধার হয় ৫৬ লক্ষ টাকা। এরপরেই ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে পুলিশ।  তবে এই বিপুল পরিমাণ টাকা আমন কোথা থেকে পেলেন বা কেনই বা তিনি এই টাকা নিয়ে যাচ্ছিলেন, এই সব প্রশ্নের সঠিক কোনও উত্তর পুলিশকে দিতে পারেন নি ওই যুবক। এরপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।

তবে এই পুরো বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত । এরপিছনে কোন পাচারচক্র আছে কিনা সেটা পুলিশ তদন্তে নেমেছে। এই প্রথম নয় এরআগে বারবারই রাজ্য থেকে উদ্ধার হচ্ছে লক্ষ লক্ষ টাকা । তাই এবিষয় সতর্ক রয়েছে পুলিশ। 

চোরবাগান থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশ নবান্নের

পারিবারিক অশান্তির জের, বঁটি দিয়ে স্ত্রীকে টুকরো টুকরো করে কুপিয়ে খুন করল স্বামী

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

জলন্ধরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত হানি সিংহের ভাইপো, কান্নায় ভেঙে পড়লেন গায়ক

পোশাক শ্রমিকদের বিক্ষোভে অগ্নিগর্ভ ঢাকা, পুলিশের গাড়িতে আগুন, চলছে জলকামা কাঁদানে গ্যাস

ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে জলখাবারে বানিয়ে ফেলুন মুচমুচে পকোড়া

শীতের সময় বানিয়ে নিন জনপ্রিয় ও ঐতিহ্যবাহী পিঠে ‘মাঠাপুলি’

‘দিল্লি তৈরি হয়ে যাও’, রামলীলার সমাবেশের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা রাহুলের

১২৫ দিনের কাজে পিছিয়ে পশ্চিমবঙ্গ, খতিয়ে দেখতে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর মুখে ফের বাড়ল গ্যাসের দাম, কলকাতায় গুনতে হবে কত টাকা?

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!

নিউটাউনে ফের ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহীর