রাজ্যপালকে ছাড়াই বিধানসভায় ৪ বিধায়কের শপথ প্রস্তুতি

রাজ্যপাল এদিন বিধানসভা ভবনে আসুন বা না আসুন, এদিনই ৪ নতুন বিধায়কের শপথ গ্রহণ করানো হবে। সেইরকম প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্য বিধানসভায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে গিয়েছে। সেই ৪ কেন্দ্রেই জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা। এবার তাঁদের শপথ গ্রহণের পালা। শপথ গ্রহণের পরে তাঁরা সরকারি ভাবে বিধায়ক হিসাবে স্বীকৃতি পাবেন। কিন্তু সেই শপথগ্রহণ নিয়ে জটিলতা কিছুতেই এড়ানো যায়নি। এদিন অর্থাৎ সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার(West Bengal State Assembly) অধিবেশন। আর এই দিনেই ৪ নতুন বিধায়ককে শপথ গ্রহণ করার কথা। যদিও এটা এখনও পরিষ্কার নয় যে, ৪ নবনির্বাচিত বিধায়ককে শপথ বাক্য পাঠ করাতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস(C V Ananda Bose) বিধানসভায় আসবেন কিনা। তবে রাজ্য বিধানসভার সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল এদিন বিধানসভা ভবনে আসুন বা না আসুন, এদিনই ৪ নতুন বিধায়কের শপথ গ্রহণ করানো হবে। রাজ্যপাল না এলে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ে(Biman Banerjee) ৪ বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন।

৪ নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ করাতে রাজভবনে চিঠি পাঠিয়েছিল বিধানসভার সচিবালয়। কিন্তু বিধানসভার চিঠির জবাবে রাজভবন যে চিঠিটি বিধানসভার সচিবালয়কে পাঠিয়েছে, তাতে শপথগ্রহণ সংক্রান্ত কোনও দায়দায়িত্বে কথার বদলে, দুটি প্রশ্নের জবাব জানতে চাওয়া হয়েছে। রাজভবন বিধানসভার কাছে জানতে চেয়েছে, গত উপনির্বাচনে জয়ী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথবাক্য পাঠ করানোর জন্য রাজ্যপাল বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে নিজের প্রতিনিধি হিসাবে নিয়োগ করেছিলেন। কিন্তু বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে রাজ্যপাল জানতে পেরেছেন, সায়ন্তিকা এবং রেয়াতকে শপথগ্রহণ করিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভাকে দেওয়া চিঠিতে রাজভবনের প্রশ্ন, ওই খবর কি সত্যি?

রাজভবনের দ্বিতীয় প্রশ্নটি বিধানসভার অধিবেশন সংক্রান্ত বিষয়ে। রাজ্যপাল জানতে চেয়েছেন, বিধানসভার অধিবেশন ‘মুলতবি’ না করে বার বার ‘স্থগিত’ করা হচ্ছে কেন? সাধারণত বিধানসভার অধিবেশন মুলতবি হওয়ার পর আবার অধিবেশন ডাকার জন্য রাজভবন থেকে ‘নোটিফিকেশন’ করাতে হয়। কিন্তু অধিবেশন স্থগিত রাখা হলে তা যে কোনও সময় আবার চালু করা যায়। তার জন্য রাজভবনের অনুমোদনের প্রয়োজন পড়ে না। এর আগে ফেব্রুয়ারি মাসে বিধানসভার অধিবেশন ‘স্থগিত’ রাখা হয়েছিল। পরে সায়ন্তিকাদের শপথগ্রহণ করানোর জন্যও এক দিনের জন্য অধিবেশন ডেকে আবার তা ‘স্থগিত’ করে দেওয়া হয়েছিল। এই দুই বিষয়ে প্রশ্ন তুলে রাজ্যপালের চিঠির পরে অনেকেই মনে করছেন, বিধানসভা উপনির্বাচনের ৪ জয়ী প্রার্থী মুকুটমণি অধিকারী(Mukutmani Adhikari), কৃষ্ণ কল্যাণী(Krishna Kalyani), মধুপর্ণা ঠাকুর(Madhuparna Thakur) এবং সুপ্তি পাণ্ডের(Supti Pandey) শপথগ্রহণকে কেন্দ্র করে নতুন জটিলতা তৈরি করা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে। যদিও তৃণমূল পরিষদীয় দল সূত্রে খবর, নবনির্বাচিত ৪ বিধায়ককেই সোমবার বিধানসভায় আসতে বলা হয়েছে। এদিনই তাঁদের শপথ হয়ে যাবে।   

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি