কেন্দ্র টাকা পাঠাতেই উলটো সুর শুভেন্দুর গলায়

সড়ক যোজনার বকেয়া ৫৮৪ কোটি টাকা পেয়েছে রাজ্য সরকার। আর তারপরেই উলটো সুর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) গলায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার বকেয়া ৫৮৪ কোটি টাকা কেন্দ্রের কাছ থেকে পেয়েছে রাজ্য সরকার। আর তারপরেই উলটো সুর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) গলায়। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, রাজ্য বিজেপির (BJP) তরফে তাঁরা কোনওদিন কেন্দ্রের কাছে রাজ্যের পাওনা টাকা আটকানোর দাবি করেননি।

কেন্দ্র সরকারের কাছে রাজ্যের পাওনা টাকা চেয়ে একাধিকবার দরবার করেছে নবান্ন। অন্যদিকে রাজ্যের প্রথম সারির বিজেপি নেতাদের তরফে রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে বহু অভিযোগ জানানো হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বয়ং কেন্দ্রের কাছে রাজ্যের একাধিক প্রকল্প নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। রাজ্য খাদ্য দফতরের বিরুদ্ধে নালিশ করে কেন্দ্রীয় খাদ্য ও গণবণ্টন মন্ত্রী পীয়ূষ গোয়েলকেও চিঠি লিখেছিলেন তিনি। রাজ্য বিজেপি নেতাদের এত অভিযোগ সত্ত্বেও কেন্দ্র বাংলাকে প্রাপ্য টাকা পাঠানো শুরু করেছে। এর আগে চলতি নভেম্বর মাসের প্রথম সপ্তাহে রাজ্য সরকারকে সর্বশিক্ষা মিশনের খাতে প্রায় এক হাজার কোটি টাকা দিয়েছে কেন্দ্র সরকার। এরপর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পে রাজ্যকে ৫৮৪ কোটি টাকা দিয়েছে কেন্দ্র। প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রকল্পের জন্য মোট বরাদ্দের পরিমাণ ৫৫০০ কোটি টাকা। যার প্রথম দফার টাকা দিয়েছে বিজেপিশাসিত কেন্দ্র সরকার।

আরও পড়ুন: সর্বশিক্ষা মিশনের ১ হাজার কোটি টাকা পেল রাজ্য

এদিকে বৃহস্পতিবার রাজ্য সরকার সড়ক যোজনার টাকা পাওয়ার পর রাজ্যকে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সংবাদমাধ্যমের সামনে রাজ্যকে টাকা দেওয়া বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু এদিনই শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে উলটো সুর গাইলেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন দিলীপ, সুকান্ত, শুভেন্দুদের কথায় কেন্দ্রীয় নেতারা কর্ণপাত না করায় মুখ পুড়েছে তাঁদের। ফলে চাপের মুখে ‘ইমেজ’ রক্ষার্থে এখন উলটো সুর গাইছেন রাজ্যের বিরোধী দলনেতা।

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা

প্রযুক্তিগত ত্রুটিতে পরিষেবায় বিঘ্ন, চরম ভোগান্তিতে মার্কিন ভিসা আবেদনকারীরা