চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের বাড়ল ডিমের দাম, পকেটে ছ্যাঁকা সাধারণ মানুষের

নিজস্ব প্রতিনিধি: ফের দাম বাড়ল ডিমের (Egg)। কলকাতার বিভিন্ন বাজারে একধাক্কায় ৫০ পয়সা বেড়ে মুরগির ডিমের নতুন দাম হয়েছে সাড়ে সাত টাকা। এর আগে নভেম্বর মাসে ডিমের দামবৃদ্ধি হয়েছিল। সেই সময়ও ৫০ পয়সা বেড়েছিল ডিমের দাম।

বৃহস্পতিবার শহর কলকাতার বাজারে ঘুরে দেখা গেল মুরগির ডিমের দাম বিক্রি হচ্ছে সাড়ে সাত টাকা প্রতি পিস হিসেবে। হাঁসের ডিম বিক্রি হচ্ছে ১২ টাকা প্রতি পিস। সস্তায় সুষম আহারের এই খাদ্যবস্তু কিনতে পারত সাধারণ মানুষ। কিন্তু সেটির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় পকেটে টান পড়েছে গরীব মানুষের।

কিন্তু কেন বাড়ছে ডিমের দাম? ব্যবসায়ীরা বলছেন বাজারে যা চাহিদা রয়েছে ডিমের, তার তঘেকে জোগান কম রয়েছে। আর সেই কারণে বাড়ছে ডিমের দাম। তবে দাম বাড়লে যে তা সরাসরি প্রভাব ফেলে সাধারণ মানুষের হেঁশেলে এবং পুষ্টিতে তাও স্বীকার করে নিচ্ছেন ব্যবসায়ীরা। তাঁদের দাবি, আমরা নিরুপায় হয়ে দাম বাড়াচ্ছি। প্রসঙ্গত রাজ্যের খাদ্য দফতরের গত বছরের রিপোর্ট অনুযায়ী, বাংলায় ডিমের চাহিদা দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ৪০ কোটির দোরগোড়ায়। রাজ্যে গত বছর ডিম উৎপাদন হয়েছে প্রায় ১ হাজার ২২৩ কোটির কাছাকাছি। রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ (Swapan Debnath) দাবি করেছিলেন ২০২৪ সালের মধ্যেই বাংলা (Bengal) ডিম উৎপাদনে স্বনির্ভর হয়ে উঠবে। বাংলা নিজের চাহিদা মিটিয়ে ডিম রফতানিও (Export) করতে পারবে।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ