শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব সাইকেল দিবস উপলক্ষ্যে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’ কর্মসূচির আওতায় এক বর্ণাঢ্য সাইকেল র‍্যালি উদযাপন অনুষ্ঠিত হয়। যেখানে ৫,০০০-এরও বেশি স্বাস্থ্যসচেতন মানুষ ও ক্রীড়াপ্রেমী অংশ নেন। এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেট মন্ত্রী ড. শারদ্বত মুখোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী ও ভারতের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা এবং সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) সভাপতি কল্যাণ চৌবে।

মূলত সাইকেল র‍্যালি ছাড়াও ছিল যোগব্যায়াম, দড়ি লাফ, জুম্বা, ডার্টস, সাপ-লুডু, লুডু এবং অন্যান্য মজাদার চ্যালেঞ্জ। সারা দেশে সুস্থতার সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন ক্রীড়ামন্ত্রী। তিনি বলেন, ‘এটি ভারত সরকারের একটি অনন্য উদ্যোগ। ফিটনেস বা শারীরিক সুস্থতা নিয়ে প্রধানমন্ত্রীর আহ্বান সবাইকে সক্রিয় থাকতে উৎসাহিত করে। ফিটনেস-সংক্রান্ত বিষয়গুলোর জন্য চিকিৎসকের কাছে যাওয়ার আগে সাইকেল চালানোকে অগ্রাধিকার দেওয়া উচিত। মাত্র ৩০ মিনিটের সাইকেল চালানো স্বাস্থ্যের উন্নতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন ২০৩৬ সালে ভারতে অলিম্পিক গেমস আয়োজনে আমাদের আকাঙ্ক্ষাকেও আরও শক্তিশালী করবে। এই মহৎ উদ্দেশ্যে যারা একত্রিত হয়েছেন এবং একটি অধিকতর ফিট ও সুস্থ ভারত গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই’।

আরও পড়ুন-‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

পাশাপাশি, মন্ত্রী নিশীথ প্রামাণিক আরও বলেন, পশ্চিমবঙ্গে ক্রীড়া পরিকাঠামো ও পরিবেশকে শক্তিশালী করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপের কথাও ঘোষণা করেন। এর মধ্যে রয়েছে রাজ্য থেকে আন্তর্জাতিক পদকজয়ীদের জন্য নগদ পুরস্কারের পরিমাণ বৃদ্ধি। এখন থেকে স্বর্ণপদকজয়ীরা ৮ কোটি টাকা, রৌপ্যপদকজয়ীরা ৭ কোটি টাকা এবং ব্রোঞ্জপদক জয়ীরা ৬ কোটি টাকা পুরস্কার পাবেন। তিনি আরও ঘোষণা করেন যে, যোগ্য ক্রীড়াবিদদের তাঁদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি দেওয়া হবে।

ধর্ষণ-খুনের ঘটনাকে ‘আত্মহত্যা’ দেখানোর অভিযোগ, সুবিচারের আশায় শুভেন্দুর দরবারে নির্যাতিতার মা

ফের বেপরোয়া বাসের রেষারেষি, বেহালায় স্কুটি আরোহীর মৃত্যুতে চাঞ্চল্য

ঘরেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ফিশ রোল, নিমেষে বদলাবে আড্ডার মেজাজ

দীর্ঘদিন বিবাদের জের, স্ত্রীকে WhatsApp-এ ভয়েস মেসেজ পাঠিয়ে আত্মহত্যা যুবকের

যন্তর মন্তরে বিনামূল্যে খাবার বিতরণের নেপথ্যে কার টাকা? মুখ খুলল জুনাইদের পরিবার

বর্ষার সন্ধ্যায় চায়ের সঙ্গে রাখুন মুচমুচে সুজির পকোড়া, জানুন কীভাবে বানাবেন

সল্টলেকে ঘরের ভিতরে জোড়া মৃতদেহ উদ্ধার, খুন নাকি আত্মহত্যা? তদন্তে পুলিশ

পড়ুয়াদের আন্দোলনে SOP মানা হয়েছে? দিল্লি পুলিশের কাছে জবাব তলব সুুপ্রিম কোর্টের

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

কোন বোলারের মুখোমুখি হতে ভয় পান, ভাইরাল বৈভবের চার শব্দের উত্তর

ইরানের সঙ্গে যুদ্ধের জেরে তলানিতে আমেরিকার ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, প্রকাশ্যে CSIS-এর রিপোর্ট

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক