জোড়াফুল শিবিরে শক্তিবৃদ্ধি, তৃণমূলে যোগদান কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবীর

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই বিধানসভা নির্বাচন। নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে ক্রমাগত শক্তিবৃদ্ধি হচ্ছে তৃণমূলের। বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সৌরভ চন্দ্র (Sourav Chandra)। তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তিনি যোগ দিলেন জোড়াফুল শিবিরে। আইনি পেশার মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।

জানা গিয়েছে, মানুষকে অকারণে নিপীড়িত করার বিরুদ্ধে আওয়াজ উঠিয়েছেন সৌরভ চন্দ্র (Sourav Chandra)। আইনের মাধ্যমে লড়াই করেছেন তিনি। ইডি-সিবিআই সংক্রান্ত মামলায় লড়াই করেছেন। অত্যন্ত বড় পরিবার থেকে এসেও মানুষের জন্য লড়াই করছেন তিনি। একদিকে বিখ্যাত কাপড়ের ব্যবসায়ী সুবল চাঁদ চন্দ্রের পরিবারের সদস্য, পাশাপাশি মার্বেল প্যালেসের রাজা রাজেন্দ্র মল্লিকের বংশধর সৌরভ।

এদিন তৃণমূলে যোগদান করে সৌরভ চন্দ্র জানিয়েছেন, বাংলাকে ক্রমাগত আক্রমণ করা দেখে গায়ে লাগে। বাংলাকে কেন্দ্র করে নেতিবাচকতা ছড়ানোর চেষ্টা চলে। এই বিষয়ে আওয়াজ ওঠানো প্রয়োজন। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থার চেষ্টা হয়েছে। এর বিরুদ্ধে আওয়াজ ওঠাতে হবে। এসআইআর নিয়েও তিনি মুখ খুলেছেন। তিনি বলেছেন, এটা তাড়াহুড়ো করে করা হচ্ছে। এটা আরও আগে করা উচিৎ ছিল। এর জন্য ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশিষ্ট ব্যক্তিত্বরাও এই হেনস্থা থেকে মুক্তি পায়নি। তিনি প্রশ্ন তুলেছেন, বাংলায় কথা বললে বাংলাদেশি কেন? সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই তৃণমূলে যোগদান করছেন। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাঁদের কর্মযজ্ঞের সঙ্গে যুক্ত হতে পেরে তাঁর ভাল লাগছে বলেও জানান। 

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

করিমপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত স্বামী, আশঙ্কাজনক স্ত্রী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

সিনেমা হলের ভিতরে তরুণীকে হেনস্থা, প্রতিবাদ করতেই স্বামীকে মারধর, কসবায় গ্রেফতার ৬

খাম নিয়ে দড়ি টানাটানি, শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ISF

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য

SIR সংক্রান্ত ট্রাইব্যুনালের কচ্ছপ গতি নিয়ে শীর্ষ আদালতে ক্ষোভ প্রকাশ নির্বাচন কমিশনের

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

শ্মশানে বসে মদের ফোয়ারা, জ্বলন্ত চিতায় চিকেন রান্না করে খেল মদ্যপ যুবকরা

আঙুল চেটে খাবে ছোটরা, অল্প সময়ে বানান সুস্বাদু লাউয়ের রুটি

লাইনচ্যুত ফারাক্কা এক্সপ্রেসের ইঞ্জিন, চাঞ্চল্য বালুরঘাটে