খেলতে গিয়ে নির্মীয়মাণ ফ্ল্যাটে বল, ২ জনকে বাঁশ পেটা করে শ্রীঘরে প্রোমোটার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ফের শহরের বুকে প্রোমোটারের দাপাদাপি। রিজেন্ট পার্ক থানার অন্তর্গত পূর্ব পুটিয়ারি এলাকায় প্রোমাটারের বিরুদ্ধে মারধরের অভিযোগ। নির্মীয়মাণ একটি ফ্ল্যাটে বল ঢুকে যাওয়ায় দুই যুবককে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে প্রোমোটার প্রাণোতোষ-র বিরুদ্ধে। এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে রিজেন্ট পার্ক থানায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত প্রোমোটারকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, নির্মীয়মাণ ওই ফ্ল্যাটের পাশেই একটি খালি জমি রয়েছে। সেখানেই কয়েকজন খেলা করছিল। খেলতে খেলতে আচমকাই বলটি ওই নির্মীয়মাণ ফ্ল্যাটে ঢুকে যায়। ওই বল আনতে গেলে বাঁশ নিয়ে তাঁদের ওপরে চড়াও হয় অভিযুক্ত প্রোমোটার। দুজনকেই বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। তারজেরে গুরুতর জখম হয়েছে ২ জনেই। ২ কিশোর জানিয়েছে, প্রোমোটার যখন তাদের মারধর করছিল, মদের গন্ধ পেয়েছে তারা। অভিযোগ, মারধর করে ক্ষান্ত হয়নি সে। কিশোরদের মা-বাবাকে অকথ্য ভাষায় মন্তব্য করেছে।

জানা গিয়েছে, মারধরের জেরে একজনের হাত ভেঙে গিয়েছে। অন্যজনের পায়ে চোট লেগেছে। আহত কিশোরদের চিৎকার শুনে স্থানীয়রাই এসে তাদের উদ্ধার করে। আহত অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা হয়েছে। এরপরেই স্থানীয়রাই অভিযুক্ত প্রোমোটার প্রাণোতোষ-র বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্ত প্রোমোটারকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয়দের প্রশ্ন, ওই অভিযুক্ত প্রোমোটারের বাড়িতে ২টি বাচ্চা আছে। কারও বাড়িতে বাচ্চা থাকলে কী করে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। অভিযুক্ত প্রোমোটারের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় থেকে নির্যাতিত কিশোরের পরিবার।

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ,’ বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত