চৈত্রের শেষেই পুজো রব, ‘উমা’ যাবেন প্রবাসে

বাড়ির ‘মেয়ে’ রওনা দিচ্ছে বিদেশে। কেউ প্লেনে আবার কেউ জাহাজে।কাজের চাপ আর তাড়া যতই থাকুক সকলের মনে খুশির জোয়ার, ঠোঁটে হাসি।

Share:

নিজস্ব প্রতিবেদক: দেবী দুর্গা (Durga) যখন ঘরের মেয়ে তখন তিনি উমা। আর এই উমাকে নিয়েই এখন মতোয়ারা কুমোরটুলি। শরৎ এখনও ঢের দেরি। তবে? কারণ মেয়ে যে প্রবাসী। মানে? প্রবাসে পাড়ি দেবে মেয়ে। বেশ কয়েকমাস আগেই শুরু হয়েছিল প্রতিমা তৈরি। এই শুক্রবার দেবী সপরিবারে পাড়ি দিলেন বিদেশে। লাল শাড়ি, জরির কাজে সত্যিই যেন ঘরের আদরের মেয়ে।

কোথায় যাচ্ছে এখন প্রতিমা? সুদূর আমেরিকা। লম্বায় প্রায় ৬ ফুট। ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে প্রতিমা। গত দু’বছর অতিমারির কারণে কমেছিল প্রতিমার বরাত। অন্যান্যবার এই সময় থেকেই বিদেশের উদ্দেশ্যে পাড়ি দেন দেবী। গত দু’বছর তা সেভাবে চোখে না পড়লেও আবারও চেনা ছন্দে ফিরছে কুমোড়টুলি। পুজো (Puja) শরতেই হবে। শারদোৎসবের দেরি থাকলে কি হবে, যেতে তো সময় লাগবে অনেকদিন। তারপর কিছুদিন বিশ্রাম। তাই এখন থেকেই রওনা।

কোথা থেকে বরাত আসেনি শিল্পীদের! আমেরিকা, সুইডেন, কানাডা প্রায় সব জায়গা থেকেই অর্ডার আসে কল্লোলিনী কলকাতার কুমোরটুলিতে। তবে এতদূর ঠিকভাবে পৌঁছতে হবে তো বিনা বাধায় তাই প্রতিমা তৈরি হয় মাটি নয় ফাইবার দিয়ে। আর লম্বায় হয় একটু ছোট। বাড়ির ফুটফুটে ‘উমা’রা তো ছোটই হয়। তাই না? কত যত্ন করে ছোটদের নিয়ে বেরোতে হয়। এখানেও ঠিক তাই। সযত্নে কুমোরটুলি থেকে প্রবাসের উদ্দেশ্যে পাঠানো হয় প্রতিমা। এবারেও তাই হচ্ছে প্রতিমা। আর তৈরি হলেই বাড়ির ‘মেয়ে’ রওনা দিচ্ছে বিদেশে (Foreign)। কেউ প্লেনে আবার কেউ জাহাজে।

কুমোরটুলির শিল্পীরা জানিয়েছেন, বেশ অনেকটা বেড়েছে প্লেনের ভাড়া। তা সামলাতে হিমশিম খাওয়ার অবস্থা। এবার প্রবাসের উদ্যোক্তারা আগে থেকেই নিয়ে নিতে চাইছেন প্রতিমা। কখন আবার অতিমারির হুমকি আসে, এই ভয় থেকে। এদিকে জিনিসপত্রের দাম বেড়েছে তাই বেড়েছেব প্রতিমার দামও। তবু অতিমারির ভ্রূকুটি কমেছে, তাই এই উৎসব থেকে বঞ্চিত থাকতে নারাজ সকলেই। কুমোরটুলিতেও প্রায় দুবছর পর যেন জোয়ার এসেছে। শিল্পীরা আরও বলেন, এখনও বায়না আসতেই থাকছে। সেই ছন্দে চলছে কাজ। কাজের চাপ আর তাড়া যতই থাকুক সকলের মনে খুশির জোয়ার, ঠোঁটে হাসি। তাই আনন্দের সঙ্গেই বসন্তেই শারদোৎসবে মেতেছে কুমোরটুলি।

 

 

 

 

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ কাঁচরাপাড়ার বাসিন্দা শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

গরম ভাতের সঙ্গে পাতে রাখুন তেল-ঝাল-মশলা ছাড়া ভাপা কই, জানুন রান্নার নিয়ম

‘আমি অবসর নিচ্ছি না’, সোশ্যাল মিডিয়ায় ভুলভাল তথ্য প্রচার নিয়ে ক্ষুব্ধ অমিতাভ বচ্চন

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার

মর্মান্তিক! রেফ্রিজারেটর বিস্ফোরণে প্রাণ গেল একই পরিবারের ৪ সদস্যের