কার্গো প্যান্ট থেকে স্টোন সোটিং শার্ট, হালফ্যাশনের পোশাকে জমজমাট পুজোর বাজার

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজোর আর বাকি ২১ দিন। বাঙালিরা মেতে উঠবে আনন্দে। আনন্দময়ীর আগমনে আকাশ বাতাস হয়ে উঠবে মুখোরিত। আধুনিকতার ছোঁয়া লেগেছে সব জায়গায়। ঠাকুরের মূর্তি থেকে মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, এমনকি পোশাকেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। সপ্তাহের শেষে বৃষ্টির প্রকোপ কমায় হাসি ফুটেছে ছোট থেকে বড় ব্যবসায়ীদের মুখে। সকলেই এখন খুশির মেজাজে। চুটিয়ে চলছে পুজোর কেনাকাটা।

উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই এখন পুজো প্রস্তুতি। বাঙালির উদ্যোমকে আটকে রাখা যায়নি। সাধ্যের মধ্য়েই পুজোর আগে জামাকামড় থেকে জুতো কিনতে ভিড় জমেছে বিভিন্ন মার্কেট, শপিং সেন্টার এমনকী ফুটপাতের দোকানেও। শিলিগুড়ির হিলকার্ট রোড থেকে শুরু করে শেঠ শ্রীলাল মার্কেট, বিধান মার্কেট, এসএফ রোডে পুজোর বাজার জমজমাট। দক্ষিণেও একাধিক বাজারে দেখা গিয়েছে একই ছবি। দক্ষিণবঙ্গে সপ্তাহের শেষে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকায় মার্কেটিংয়ে বেড়িয়েছেন অনেকেই। গড়িয়াহাট, হাতিবাগান, নিউমার্কেট, দক্ষিণাপন সহ দক্ষিণবঙ্গের বড় বড় মার্কেটে ভিড় শুরু হয়েছে। শুধু বড় বড় দোকানই নয়, সারাবছর ফুটপাতে থাকা দোকানিদের কাছেও এখন বিশাল ভিড়।

অন্যান্যবারের মতো নতুন নতুন পোশাক ও নতুন ডিজাইনে র জামাকাপড়ে ভরে গিয়েছে মার্কেট। ডিন্সের ডিজাইনে যদিও পরিবর্তন এসেছে। পাশাপাশি রয়েছে নতুন নতুন ডিজাইনের টি শার্ট, স্টোন সোটিং শার্ট, কার্গো প্যান্ট, কো ওয়ার্ডস, জাম্পশ্যুট, বিভিন্ন ধরনের শাড়িক চাহিদা রয়েছে। ক্রপটপ এখন পুজোয় হিট। জিন্সের সঙ্গে এই টপ অত্যন্ত পছন্দের। জিন্স, কার্গো প্যান্ট, ক্যারট জিন্স, প্রিন্টেট শার্টের ভালো চাহিদা রয়েছে। চেক ও প্লেন শার্টের চাহিদা অন্যান্যবারের তুলনায় অনেক কম। মেয়েদের পছন্দ প্রিন্টেড কটন সেট, পায়জামা, লং ফ্রকসের চাহিদা রয়েছে। প্রিন্টেড লাইকরা টপ, ক্রপ টপ, সালারা, ড্রপ শোল্ডার টপসের চাহিদাও ব্যাপক। তবে এবার অনেকেই লুস ফিটিংসের ওপর নজর দিচ্ছেন অনেকেই। বিশেষ করে  ওভার সাইজ জিন্সের প্যান্ট, ঢিলেঢালা ড্রপ শোল্ডার টি শার্ট তাদের বেশি পছন্দ। এছাড়া জিন্স কারগোর চাহিদা তো রয়েছেই।

প্রথমদিকে ব্যবসায়ীরা চিন্তিত থাকলেও এখন বিক্রি বেশ ভালোই চলছে। জামাকাপড়ের সঙ্গে সাজগোজ, জুতোর কেনাকাটাও চলছে সমানতালে।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের