চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাসপাতালের আউটডোরের টিকিট কাটতে QR Code

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে(Government Hospitals) নিত্যদিন চোখে পড়ে আউটডোর টিকিট কাউন্টারে(Outdoor Ticket Counter) ভিড় উপচে পড়ছে ব্যস্ত সময়ে। প্রচুর সময় লেগে যাচ্ছে রোগীদের টিকিট কাটতে। ভিড় কমিয়ে এই প্রক্রিয়ায় গতি আনতে রাজ্যের স্বাস্থ্য দফতর(Health Department) পরীক্ষামূলক ভাবে কিছু হাসপাতালে QR Code স্ক্যানের(Scan) মাধ্যমে আউটডোর টিকিট কাটার একটি পাইলট প্রকল্প চালু করেছিল কয়েকটি হাসপাতালে। এ বার সেই ব্যবস্থাই চালু হচ্ছে রাজ্যজুড়ে সব সরকারি হাসপাতালে। রাজ্যের সব মেডিকেল কলেজ ও স্বাস্থ্য-শিক্ষা প্রতিষ্ঠানের মেডিকেল সুপার তথা উপাধ্যক্ষ এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্দেশে এ সংক্রান্ত একটি আদেশনামা জারি করেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।   

আরও পড়ুন ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে বিপর্যয়ের আশঙ্কা বঙ্গ বিজেপিতে

রাজ্যের স্বাস্থ্যভবন থেকে জারি হওয়া আদেশনামায় বলা হয়েছে, প্রতিটি সরকারি হাসপাতালে একটি আলাদা টিকিট কাউন্টার যেন তৈরি করা হয় যেটি শুধুমাত্র QR Code যুক্ত টিকিটের জন্যে ব্যবহার হবে। স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন, হাসপাতালের বিভিন্ন জায়গায় QR Code’র স্টিকার লাগানো থাকবে। সেটি স্মার্টফোনে স্ক্যান করলেই স্বাস্থ্য দফতরের পোর্টালের E-Prescription সেকশনে ঢোকা যাবে। সেখানে রোগীর নাম-ধাম ও অন্য তথ্য ভরে আপলোড করতে হবে। তার পর সেটির প্রিন্ট-আউট নিতে হবে ওই পৃথক টিকিট কাউন্টার থেকে। সেখানেও ওই টিকিটে প্রতিটি রোগীর জন্যে আলাদা QR Code ছাপা হয়ে যাবে যা স্ক্যান করলে স্বাস্থ্য দফতরও ওই রোগীর বিস্তারিত তথ্য পেয়ে যাবে। মনে করা হচ্ছে এই ব্যবস্থা লাগু হয়ে গেলে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে আউটডোরে চিকিৎসা করাতে আসা মানুষের ভিড় আর টিকিট কাউন্টারের সামনে জমবে না।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ