ভোর থেকে শুরু কলকাতায় বৃষ্টি, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বজ্রপাত ও বৃষ্টির সতর্কতা জারি, কমবে তাপমাত্রা?

Share:

নিজস্ব প্রতিনিধি: আলিপুর আবহাওয়া দফতররের দেওয়া পূর্বাভাস মতো মঙ্গলবার ভোর থেকে নেমেছে বৃষ্টি। কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হয়েছে  বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আকাশ রয়েছে মেঘলা। বেশ কিছু জেলাতে নেমেছে ঝেঁপে বৃষ্টি। প্যাচপ্যাচে গরম থেকে আপাতত কিছু মিলেছে স্বস্তি। 

মঙ্গলবার ভোর  সাড়ে ৪টের পর থেকেই শুরু হয় হালকা ও মাঝারি  বৃষ্টি। সঙ্গে ছিল ঝড়ো হাওয়া ও বজ্রপাত। তবে   ৩০-৪০ মিনিট পরেই বৃষ্টি থেমে যায়। যদিও কলকাতার আকাশ সকাল থেকেই রয়েছে মেঘলা। মাঝে মধ্যে কয়েক ফোঁটা করে বৃষ্টিও পড়ছে। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উপরে  একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার কারণে রাজ্যে বৃষ্টিপাত। এখনই থামবে না বৃষ্টি,  চলতি সপ্তাহে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে । দক্ষিণের প্রায় ন’টি জেলায় বৃষ্টির সম্ভাবনা। আজ  মঙ্গলবারের জন্য দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের ক্ষেত্রে আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে । জারি করা হয়েছে হলুদ সতর্কতা। মঙ্গলবার বিকেলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে। 

আরও পড়ুন: সন্তানদের থেকে সুখবর পাবেন, নতুন প্রেমের আগমন হবে, মঙ্গলে কপালে দুর্ভোগ নাচছে..

শুধু দক্ষিণবঙ্গ নয়,  ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও । জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পঙের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে । তবে যেভাবে দিনের তাপমাত্রা বাড়ছে তাতে দক্ষিণবঙ্গের মানুষের কপালে জমছে চিন্তার ভাঁজ।  ফেব্রুয়ারি শেষ হওয়ার সপ্তাহ খানেক আগে থেকে দক্ষিণবঙ্গে রাত ও দিনের তাপমাত্রা বাড়ছে। আবহবিদরা জানাচ্ছেন, বৃষ্টির রেশ কেটে গেলেই  দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। 

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের