রাজীবে নেই সায়, তৃণমূলের নীচুতলায়! নজরে ত্রিপুরা

জোর জল্পনা ছড়িয়েছে যে এদিনই তৃণমূলে প্রত্যাবর্তন হতে চলেছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের। তবে তাঁকে দলে ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে হাওড়া জেলা তৃণমূল নেতৃত্ব তো বটেই, শীর্ষ নেতৃত্বের একাংশেরও আপত্তি রয়েছে। দলের নীচুতলার কর্মীদের মধ্যেও রাজীবের প্রত্যাবর্তনে কোনও সায় মেলেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের ভোটের মুখে তিনি দল ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হাতে। সেদিন কান্নাকাটিও করেছিলেন। পরে চাটার্ড ফ্লাইটে চড়ে দিল্লি গিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠকও করে আসেন। বাংলায় ফিরে যোগ দেন বিজেপিতে। ডোমজুড় থেকে লড়াই করার টিকিটও পেয়ে যান। কিন্তু না তিনি জিততে পেরেছেন না বিজেপি বাংলা জয় করতে পেরেছে। একুশের ভোটে মুখ থুবড়ে পড়তেই তাই তাঁর সুর ক্রমশ বদলে যেতে শুরু করে। এরপর একটা সময় তো তাঁকে তৃণমূলের হয়েই যেমন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা গিয়েছে, ঠিক তেমনি কুণাল ঘোষের বাড়ি যাওয়া থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে মিটিং করতেও দেখা গিয়েছে। খাতায়কলমে তিনি বিজেপিতে থাকলেও দলের সঙ্গে তাঁর যোগ কার্যত তলানিতে গিয়ে ঠেকেছিল। আর এখন তো তাঁকে ঘিরে জোর জল্পনা ছড়িয়েছে যে এদিনই তিনি ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভামঞ্চ থেকে ফের তৃণমূলে যোগ দেবেন। কিন্তু তাঁর এই প্রত্যাবর্তনে বিন্দুমাত্র সায় নেই হাওড়া জেলা তৃণমূলের নীচুতলার কর্মীদের। তিনি রাজীব বন্দ্যোপাধ্যায়।

সব কিছু ঠিক থাকলে এদিনই তৃণমূলে প্রত্যাবর্তন ঘটছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের। এদিন আগরতলায় অভিষেকের সভা থেকেই তাঁর জোড়াফুলে ফেরার সম্ভাবনা রয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দলের শীর্ষ নেতৃত্বের সবুজ সঙ্কেত পেয়েই রাজীবের প্রত্যাবর্তন হতে চলেছে। তবে তাঁকে এখনই বাংলায় কোনও দায়িত্ব দেওয়া হবে না। ত্রিপুরায় দলের দায়িত্বে তাঁকে রাখা হতে পারে। এদিন আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবন সংলগ্ন রাস্তায়ব সভা রয়েছে অভিষেকের। ত্রিপুরায় তৃণমূল নেতাকর্মীদের ওপর ধারাবাহিক আক্রমণের প্রতিবাদঅই এই সভা। তৃণমূলের তরফেই এদিনের সভায় রাজীবকে আসতে বলা হয়েছে। তাই ধরেই নেওয়া হচ্ছে, রাজীবকে এদিনই আনুষ্ঠানিক ভাবে দলে ফিরিয়ে নেওয়া হবে। তবে তাঁকে দলে ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে হাওড়া জেলা তৃণমূল নেতৃত্ব তো বটেই, শীর্ষ নেতৃত্বের একাংশেরও আপত্তি রয়েছে। দলের নীচুতলার কর্মীদের মধ্যেও রাজীবের প্রত্যাবর্তনে কোনও সায় মেলেনি। তবে দলের নির্দেশের বিরোধীতাও তাঁরা কেউ করছেন না।

Auto Draft

মালদহে পুলিশি অভিযানে ধরা পড়ল বিহারের ৪টি পিস্তল সহ ২০ লক্ষ টাকার মাদক, গ্রেফতার ৩

হাওড়ায় পুলিশের লাগাতার অভিযানে সাফল্য! লিলুয়ায় গ্রেফতার ২ কুখ্যাত দুষ্কৃতী

হাড়োয়ায় পরিত্যক্ত বাগান বাড়ির শৌচালয়ে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ

‘আপনারা লেসবিয়ান নাকি?’ সুরজের সঙ্গে মৌনির বিবাহবিচ্ছেদ হতেই ট্রোলড দিশা

‘বলিউডে বাবার বকেয়া ছিল ১.২৭ কোটি টাকা, আমরা এক পয়সাও পাইনি’, দাবি আমজাদের ছেলের

‘গোলমাল ৫’-এর জন্যে অজয়ের থেকেও বেশি পারিশ্রমিক পাচ্ছেন অক্ষয়!

আরজি কর কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা খতিয়ে দেখা হবে, কড়া পদক্ষেপ শুভেন্দুর

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

বর্ষার কাউন্টডাউন শুরু, নির্ধারিত সময়ের আগেই প্রবেশ করবে মৌসুমি বায়ু

রাজাবাজারে রাস্তা আটকে ‘জুম্মার’ নামাজ পড়তে দিল না কলকাতা পুলিশ

পেট্রোল-ডিজেলের বদলে হাইড্রোজেনে চলবে বাস, দিল্লিতে শুরু প্রথম পরিষেবা