পুজোর সময়কে ছাপিয়ে ডিসেম্বরে রাজ্যে রেকর্ড মদ বিক্রি

Share:

নিজস্ব প্রতিনিধি : বড়দিন ও নববর্ষ উদযাপন উপলক্ষে চলতি অর্থবর্ষে সবচেয়ে বেশি মদ বিক্রি হল রাজ্যে। রাজ্য আবগারি দফতর সূত্রে এই কথাই জানা গিয়েছে। পুজোর সময়ে রাজ্যে যে পরিমাণে মদ বিক্রি হয়েছিল, সেই রেকর্ডও ভেঙে গেল ২৫ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে। জানা গিয়েছে, ডিসেম্বর মাসে রেকর্ড বিক্রি হল মদের। শুধু ডিসেম্বর মাসেই ২ হাজার ১০০ কোটি টাকা আয় করল রাজ্য।

রাজ্য আবগারি দফতরের তরফে জানা গিয়েছে, ২৫ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যে মদ বিক্রি হয়েছে ৭৫০ কোটি টাকা। অন্য সময়ের তুলনায় এই সাত দিনে ৪০ শতাংশ মদ বেশি বিক্রি হয়েছে। সবচেয়ে বেশি মদ বিক্রি হয়েছে পূর্ব মেদিনীপুর, কলকাতা ও দার্জিলিং জেলায়। বিশেষ করে বিদেশি মদের বিক্রি সবচেয়ে বেশি। চলতি অর্থবর্ষে পুজোর সময় মদ বিক্রি হয়েছিল ৬০০ কোটি টাকা। পুজোর সময়ে যে পরিমাণ মদ বিক্রি হয়েছিল, তার থেকেও এবার বেশি মদ বিক্রি হল নববর্ষ উদযাপনের সময়। এই সাত দিন মদ বিক্রি হয়েছে ৭৫০ কোটি টাকা। অর্থাৎ ১৫০ কোটি টাকা বেশি মদ বিক্রি হয়েছে।

আবগারি দফতর থেকে পাওয়া তথ্যে জানা গিয়েছে, বছরের অন্যান্য দিন যে পরিমাণ মদ বিক্রি হয়, তার থেকে এই সাত দিনে ৪০ শতাংশ বেশি মদ বিক্রি হয়েছে। জানা গিয়েছে, গত বছর যে পরিমাণ মদ বিক্রি হয়েছিল, তার থেকেও এই বছর বেশি মদ বিক্রি হয়েছে। রাজ্য সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর মদ বিক্রি থেকে আয় বেড়েছে ১৭ হাজার ৫০০ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১২ শতাংশ বেশি। আবগারি দফতরের আধিকারিকরা মনে করছেন, এভাবে যদি মদ বিক্রি হতে থাকে, তাহলে মার্চের মধ্যে মদ বিক্রির পরিমাণ ২২ হাজার কোটি টাকা ছাড়াবে।

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন