মানা হল না চাকরিপ্রার্থীদের দাবি, নিয়োগের বিজ্ঞপ্তি জারি প্রাথমিক পর্ষদের

১১ হাজারের বেশি পদে নিয়োগের জন্য শুক্রবার বিকেল ৪টে থেকে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: বিতর্ক ও বহু আন্দোলনের মাঝে শুরু হল প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া। ১১ হাজারের বেশি পদে নিয়োগের জন্য শুক্রবার বিকেল ৪টে থেকে আবেদন জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। যদিও ২০১৪ টেট উত্তীর্ণ চাকিরিপ্রার্থী যারা নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের দাবি না মেনে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে www.wbbpe.org এবং https://wbbprimaryeducation.org, দুই ওয়েবসাইটে অনলাইনে আবেদন জানাতে পারবেন চাকরিপ্রার্থীরা। প্রসঙ্গত প্রাথমিক পর্ষদের সভাপতি গৌতম পাল আগেই জানিয়েছিলেন, স্কুল শিক্ষা দফতর থেকে ১১ হাজারেরও বেশি শূন্য পদ তারা পেয়েছে। সেই শূন্য পদ গুলিতেই নিয়োগ করা হবে। তিনি এও জানিয়েছেন বছরে দু’বার নিয়োগ হবে। কোনও টেট পরীক্ষার্থী বসে থাকবে না।

প্রসঙ্গত স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদ্দেশ্যে বেনজির পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ও নথি যাচাই প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। নিয়োগ প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে কোনও প্রশ্নের মুখে পড়লে যাতে প্রমাণ হাজির করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই কারণে এই সিদ্ধান্ত। নিয়োগের ইন্টারভিউ পর্বের শুধু ভিডিও রেকর্ডিং নয়, রেকর্ডের পর সেই ভিডিও ফুটেজ সংরক্ষণ করে রাখবে পর্ষদ। ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করার পাশাপাশি নথি যাচাইয়ের প্রক্রিয়ারও ভিডিও রেকর্ড করা হবে।

আরও পড়ুন: বেনজির সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের, ভিডিও রেকর্ডিং হবে ইন্টারভিউ পর্বের

এশিয়াডে ভারতের ঝুলিতে দ্বিতীয় সোনা, অবশেষে লক্ষ্যভেদ শুটারদের

ভোর থেকেই তুমুল বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও দুর্যোগ রাজ্যজুড়ে

হাতিবাগান থেকে সিংহী পার্ক, এবার AC ট্রামে চেপেই করুন পুজো পরিক্রমা, জেনে নিন রুট ও ভাড়া

শ্যালিকার বিয়েতে এসে স্ত্রীকে গলা কেটে খুনের অভিযোগ পাষণ্ড স্বামীর বিরুদ্ধে, নিজেও আহত যুবক

হলদিয়ায় ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু, তদন্তে পুলিশ

চিকেন রান্না নিয়ে স্বামী-স্ত্রীর বচসা, অশান্তির মাঝেই প্রাণ গেল ৬বছরের শিশুর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

Mivi One 5G: ৩০ হাজারের ফিচার্স সমৃদ্ধ ফোন মিলছে মাত্র ১২,৯৯৯ টাকায়

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?