৫২ ফুট লম্বা নেতাজির ট্যাবলো দেখা যাবে রেড রোডে

কেন্দ্রের তরফে বাংলার নেতাজি ও আইএনএ বিষয়ক ট্যাবলো বাতিল নিয়ে বিরাট জলঘোলা হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের তরফে বাংলার নেতাজি ও আইএনএ বিষয়ক ট্যাবলো বাতিল নিয়ে বিরাট জলঘোলা হয়েছে। নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীর কথা মাথাতে রেখেই সেই বিষয়ের ট্যাবলো দিল্লিতে সাধারণতন্ত্রের কুচকাওয়াজে পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছিল পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু প্রতিহিংসার রাজনীতি করতে গিয়ে নেতাজি বিষয়ক বাংলার ট্যাবলো বাতিল করে দেয় প্রতিরক্ষা মন্ত্রক। যাতে ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দেন প্রধানমন্ত্রীকে। যার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাবলো বাতিলের কারণ অস্পষ্ট ভাবে জানায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। যার ভিত্তিতে আদালতে মামলাও হয়। কিন্তু সময়ের অভাবে সেই মামলা খারিজ হয়েছে। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছেন রেড রোডে কুচকাওয়াজে দেখা যাবে সেই ট্যাবলোকে।

যার প্রস্তুতি চলছে। কলকাতা পুলিশের তরফে ও রাজ্য তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে নির্মিত হচ্ছে নেতাজি বিষয়ক ট্যাবলো। কুমোরটুলির মৃৎ শিল্পীরা বানাচ্ছেন সেই ট্যাবলো। যুদ্ধকালীন তৎপরতায় চলছে নেতাজি ট্যাবলো সাজিয়ে তোলার প্রক্রিয়া। ৫২ ফুট লম্বা, ১১ ফুট চওড়া এবং ১৬ ফুট উঁচু এই ট্যাবলোটির। চলতি বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী। পশ্চিমবঙ্গ তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে তাই জোর কদমে ট্যাবলো বানানোর কাজ চালানো হচ্ছে। তেরঙ্গা ও নেতাজির ছবি সহ এই ট্যাবলোটিতে স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন মুহূর্ত ফুটিয়ে তোলা হবে।

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল