আর্থিকভাবে অনগ্রসর সাধারণ বাড়ির পড়ুয়াদের সংরক্ষণ চালু রাজ্যে

এবার থেকে রাজ্যের অধীনস্থ স্কুলগুলিতে ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবে আর্থিকভাবে অনগ্রসর এবং General Category’র অন্তর্গত পরিবারের পড়ুয়ারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার(Kolkata) বুকে সপ্তম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন(7th Bengal Global Business Summit) চলাকালীন সময়েই রাজ্যের আর্থিকভাবে অনগ্রসর সাধারণ বাড়ির পড়ুয়াদের জন্য এবার বড় পদক্ষেপ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে রাজ্যের যে সব পরিবার আর্থিকভাবে অনগ্রসর এবং General Category বা EWS’র অন্তর্গত, সেই সব পরিবারের পড়ুয়ারা(Students) এবার থেকে রাজ্য সরকারের অধীনস্থ স্কুলগুলিতে ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবে। মঙ্গলবার নতুন শিক্ষাবর্ষের জন্য নিয়মবিধি প্রকাশ করেছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। সেখানে সংরক্ষণের তালিকায় তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণিভুক্তদের সঙ্গে EWS বা Economically Week Section -কেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

রাজ্যের স্কুল শিক্কা দফতরের ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, ক্লাসে ভর্তির ক্ষেত্রে অনুমোদিত বয়সের চেয়ে ৪ মাস বয়স কম থাকলে বিবেচনার ভিত্তিতে সেই পড়ুয়াকে ভর্তি নিতে পারবেন প্রধান শিক্ষক। একই ভবনে চলা প্রাথমিকের পড়ুয়াদের সরাসরি উচ্চপ্রাথমিক স্তরে ভর্তি নিতে বাধ্য থাকবে হাইস্কুল। অন্যান্য নিয়ম অবশ্য আগের মতোই থাকছে। ৫ বছর থেকে ভর্তি করা যাবে প্রাক-প্রাথমিক শ্রেণিতে। প্রথম শ্রেণিতে ভর্তির প্রয়োজনীয় বয়স ৬ বছর বা তার বেশি হতে হবে। তবে বয়স ৭ বছরের বেশি হলে চলবে না। ২০২৪ সালের ১ জানুয়ারি পর্যন্ত পড়ুয়াদের যে বয়স হবে, সেটিকেই ধরা হবে। লটারিতে কোনও ছাত্র কোনও স্কুলে ভর্তি হতে না পারলে District Inspector বা DI-দের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে অভিভাবকদের। তিনি SI বা School Inspector-দের মাধ্যমে ওই ছাত্রকে পার্শ্ববর্তী কোনও স্কুলে ভর্তি করানোর ব্যবস্থা করবেন।   

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

পুষ্টিবিদদের পছন্দের শীর্ষে এই পাঁচ তেল! যা আপনার হার্ট ভাল রাখবে

জুতো পরতে গিয়েই বিপত্তি! নৌকা থেকে নদীতে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

গঙ্গা বক্ষে তেরঙ্গা উড়িয়ে ‘ভারত ভুক্তি দিবস’ পালন শান্তিপুরের মৎস্যজীবীদের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক