‘রাস্তা যেন বন্ধ না হয়’, শ্রীভূমি স্পোর্টিংয়ের মণ্ডপে দাঁড়িয়ে সুজিত বসুকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর সময়ে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিংয়ের মণ্ডপে আছড়ে পড়ে জনসুনামি। ভিড়ে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে ভিআইপি রোড। ঘন্টার পর ঘন্টা বাসে-গাড়িতে বসে গলদঘর্ম হতে হয় দর্শনার্থী থেকে শুরু করে সাধারণ মানুষকে। শনিবার (২০ সেপ্টেম্বর) শ্রীভূমি স্পোর্টিংয়ের ‘উ‍ৎসব উ‍ৎসারিত সূচনার’ মঞ্চে দাঁড়িয়ে পুজোর শীর্ষ উদ্যোক্তা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, ‘ভিড়ের কারণে যেন রাস্তা অবরুদ্ধ না হয় তা দেখে নিও। মানুষকে যেন সমস্যায় পড়তে না হয়।’ দলনেত্রী তথা রাজ্যের শীর্ষ প্রশাসনিক নেত্রীর ওই নির্দেশ শুনে সম্মতিসূচক মাথা নাড়েন দাপুটে পুজো উদ্যোক্তা তথা দমকল মন্ত্রী।

এদিন বৃষ্টি মাথায় নিয়েই শারদো‍ৎসবের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে হাজির হন হাতিবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে। এই পুজো কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের পুজো হিসাবেই পরিচিত। সেখান থেকে চলে যান উত্তর কলকাতার আর এক বিখ্যাত পুজো ‘টালা প্রত্যয়ের’ মণ্ডপে। সেখানেই মুখ্যমন্ত্রী বলেন, ‘মহালয়ার আগে মাতৃমূর্তির উদ্বোধন করি না। শুধুমাত্র প্যান্ডেল উদ্বোধন করতে এসেছি। আগামিকাল মহালয়ার তর্পণের মধ্যে দিয়ে সবরকম বর্ষণ, গর্জন, তর্জনের বিরুদ্ধে মা আলোকের বার্তা নিয়ে আসবেন।’ মুখ্যমন্ত্রীকে একঝলক দেখতে বৃষ্টি মাথায় নিয়ে হাজির হয়েছিলেন প্রচুর সাধারণ মানুষ। অভিভাবকদের মতো তাদের পরামর্শ দিয়ে বলেন, ‘যখন-তখন বৃষ্টি হচ্ছে। আপনারা সকলে ছাতা সঙ্গে নিয়ে বেরবেন। বৃষ্টিতে একেবারেই ভিজবেন না। প্রচন্ড ইনফ্লুয়েঞ্জা হচ্ছে। বৃষ্টিতে ভিজলে পুজোর কয়দিন মজা করতে পারবেন না। আমরা প্রার্থনা করি, পুজোর কটা দিন সকলে যেন ভালভাবে কাটাতে পারে। মা যেন পুজোর দু’দিন আগে থেকে আবহাওয়া ভাল করে দেন, সবাই যেন কাজ শেষ করতে পারেন।’

টালা প্রত্যয় ঘুরে হাজির হন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপে।সেখানে ‘উ‍ৎসারিত উ‍ৎসবের সূচনা’ করে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে নির্যাতন নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। খানিকটা উষ্মা প্রকাশ করে বলেন, ‘বাংলা ভাষায় কথা বললেই অত্যাচার করা হচ্ছে। সবার নিজস্ব মাতৃভাষা রয়েছে। সেই মাতৃভাষার প্রতি আলাদা একটা টান রয়েছে। প্রত্যেক ভাষাকেই সম্মান জানানো উচিত। বাংলা থেকে ২২ লক্ষ পরিযায়ী শ্রমিক কাজের সন্ধানে ভিন রাজ্যে রয়েছেন। তাঁরা দক্ষ দেখেই কাজে ডেকে নেওয়া হয়েছে। বাংলাতেও দীর্ঘ দিন ধরে দেড় কোটি অবাঙালি রয়েছেন। তারা নিরাপদে বসবাস করছেন। কেউ তাঁদের কিছু বলে না।এটাই তো হওয়া উচিত।’ এদিন শারদো‍ৎসবের সূচনা করার পাশাপাশি রাজ্যবাসীকে পুজোর আগাম শুভেচ্ছাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ‘পুজোর দিনগুলি আনন্দে আর ভাল ভাবে কাটুক আপনাদের।’ পাশাপাশি মহালয়ার ভোরে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শোনার স্মৃতিচারণও করেন মুখ্যমন্ত্রী। মঞ্চে থাকা গায়ক নচিকেতা চক্রবর্তীদের উদ্দেশে বলেন, ‘তোমরা যতই চণ্ডীপাঠ করো না কেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মতো হবে না’।

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সবরকম সাহায্যের আশ্বাস দূতাবাসের

খ্যাতনামা দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড

রেবতী নক্ষত্রে শনির প্রবেশ, ৪ রাশির জীবনে আসতে পারে চাকরি-অর্থের সুখবর

ছাগল চুরি দেখে ফেলেছিল, তারপরই নিখোঁজ! লিচুগাছে মিলল নাবালকের দেহ

দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলাধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে

টাকা তুললেই লাগতে পারে বাড়তি চার্জ! জেনে নিন SBI-এর নতুন নিয়ম

বড় ধাক্কা! ১২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগে স্থগিতাদেশ, কী নির্দেশ হাইকোর্টের?

বেটিং অ্যাপ প্রচার করে বিপাকে নিধি আগরওয়াল, ইডির দফতরে হাজিরা দিলেন নায়িকা

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ৩, আহত একাধিক

মহুয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কৃষ্ণনগর আদালত

মহিলাদের স্তনদুগ্ধ দিয়ে তৈরি কফি! লস অ্যাঞ্জেলসের দোকানের কীর্তিতে শোরগোল