কর্মিসভা থেকে RSSকে বড় বার্তা দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নেতাজি ইন্ডোরের কর্মিসভা থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) নিয়ে মুখ খুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বলেন,’ আমার চোখ-কান একটু বেশি চলে। ছট পুজোর দিন অনুষ্ঠানে যোগ দিতে আমি ঘাটে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি আরএসএস ক্যাম্প করে বসে রয়েছে। আপনি ধর্ম করুন, আমার কোনও আপত্তি নেই। একটা অনুরোধ, যে দু’জন লোক ভারতের সব থেকে বেশি ক্ষতি করেছে, দয়া করে তাঁদের সমর্থন করবেন না। আপনারা অনেক সময় অনেককে সমর্থন করেছেন। আপনাদের বিরুদ্ধে আমার কিছু বলার নেই। কিন্তু এই দুটো লোককে আর সমর্থন করবেন না।’

পাশাপাশি নাম না করেই ‘দুটো লোক’ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথাই মমতা বলতে চেয়েছেন বলে মত রাজনৈতিক মহলের। এছাড়াও দলীয় সভা থেকে কেন্দ্রীয় বঞ্ছনা নিয়েও সরব হয়েছেন তৃণমূল নেত্রী। এই প্রসঙ্গেই মমতা বলেন, ‘সব কিছুতেই বাবুদের ছবি লাগাতে হবে। জমিদারদের মতো আচরণ করছে। বাবুদের ছবি না লাগালে টাকা দেওয়া হবে না বলছে। আমি বলে দিয়েছি, তোমাদের টাকা দেওয়ার কোনও দরকার নেই। আর তো তিন মাস এই সরকারের আয়ু, তারপরই নির্বাচন ঘোষণা হলে এই সরকারের বিদায় হবে।‘

প্রসঙ্গত, এবার ও মমতার মুখে ইডি- সিবিআইকে আক্রমণ করতেও শোনা যায়। তৃণমূল নেত্রী  বলেছেন ,’দিল্লিতে ক্ষমতা রয়েছে বলে ইডি-সিবিআইকে দিয়ে তৃণমূল কংগ্রেসের  বিরুদ্ধে যা করানো হচ্ছে পরবর্তীতে এই কেন্দ্রীয় সংস্থা তোমাদের সঙ্গে একই কাজ করবে ।‘

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’